Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ভারত হিন্দুদের দেশ বলেই ইজরায়েল-হামাসের মতো সংঘাত নেই, দাবি ভাগবতের 

তাৎপর্যপূর্ণ হল, ভাগবত ভাষণে ‘হিন্দুত্ব’ শব্দটি ব্যবহার করেননি। বারে বারেই হিন্দু ধর্মের কথা বলেছেন। 

ভারত হিন্দুদের দেশ বলেই ইজরায়েল-হামাসের মতো সংঘাত নেই, দাবি ভাগবতের 

শেষ আপডেট: 22 October 2023 09:49

দ্য ওয়াল ব্যুরো: ভারতে হিন্দু ধর্মের অবদান এবং গুরুত্ব বোঝাতে ইজরায়েল-হামাস যুদ্ধকে দৃষ্টান্ত করলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। তাঁর কথায়, ভারত কখনও ইজরায়েল-হামাস কিংবা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো পরিস্থিতির মুখোমুখি হয়নি। কারণ, এ দেশ হিন্দুদের দেশ। এই ধর্ম সংঘাত চায় না। হিন্দু ধর্ম ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে কাছে টেনে নিয়েছে। 

নাগপুরে আরএসএস পরিচালিত একটি স্কুলে শনিবার ছত্রপতি শিবাজি মহারাজের রাজ্যভিষেকের সাড়ে তিনশো বছর উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেন সঙ্ঘ প্রধান। ভাষণে তিনি হিন্দু ধর্মের অবদান এবং মাহাত্ম্য তুলে ধরতে গিয়ে বলেন, এই দেশে একজন হিন্দু নিরাপদ বলার অর্থ একজন মুসলিমও সুরক্ষিত। এটাই হিন্দু ধর্মের চরিত্র। তিনি বলেন, ভারত নানা সময়ে আক্রান্ত হয়েছে। কিন্তু ইজরায়েল-হামাসের দ্বন্দ্ব কিংবা রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মতো পরিস্থিতি এই দেশে কখনও হয়নি। 

হিন্দু ধর্মের সকলকে নিয়ে চলতে পারার কথা ভাগবত অতীতেও বলেছেন। এমনকী ভারতীয় মুসলিমরা আদতে হিন্দু, এ দেশে হিন্দু ও মুসলমানের ডিএনএ এক, বলেও সংখ্যালঘু সমাজকে হিন্দুত্ববাদী শিবিরের সঙ্গে মেলাতে চেয়েছেন তিনি। তাৎপর্যপূর্ণ হল, ভাগবত ভাষণে ‘হিন্দুত্ব’ শব্দটি ব্যবহার করেননি। বারে বারেই হিন্দু ধর্মের কথা বলেছেন। 

আসলে রাহুল গান্ধীসহ কংগ্রেস নেতারা হিন্দু ধর্ম ও হিন্দুত্বের মধ্যে ফারাক তুলে ধরে প্রচার শুরু করেছেন কয়েক বছর হল। গত মাসে রাহুল গান্ধী একটি সর্বভারতীয় দৈনিকে এই বিষয়ে নিবন্ধ লেখেন। তাতে তিনি বলেন, সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম আর হিন্দুত্ব এক নয়। আরএসএস-বিজেপির রাজনৈতিক কর্মসূচির কথা হল হিন্দুত্ব, যা অন্য ধর্মকে দাবিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়। কাকতালীয় হলেও উল্লেখযোগ্য, আরএসএস প্রধান নাগপুরে শনিবারের ভাষণে হিন্দুত্বের মহিনা কীর্তন করেননি। আগাগোড়া হিন্দু ধর্মের কথা বলেছেন।


```