Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

৪০০ প্রত্যাশী মোদীর ঘুম ছুটিয়েছে কৃষক আন্দোলন

লোকসভা ভোটে জয়ের বিষয়ে ভাতঘুম দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিবাস্বপ্ন ভেঙে দিয়েছে কৃষক আন্দোলন।

৪০০ প্রত্যাশী মোদীর ঘুম ছুটিয়েছে কৃষক আন্দোলন

শেষ আপডেট: 23 February 2024 15:27

শুভেন্দু ঘোষ

লোকসভা ভোটে জয়ের বিষয়ে ভাতঘুম দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিবাস্বপ্ন ভেঙে দিয়েছে কৃষক আন্দোলন। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে জয়ের পর এবং বিহারে সরকার বদলে দিয়ে গোবলয় দখলে পরম নিশ্চিন্তে ছিলেন মোদী-শাহ জুটি। কিন্তু, কৃষক আন্দোলনের আগ্নেয়গিরি বিস্ফোরণে এক যুবক আন্দোলনকারীর মৃত্যু এবং এলন মাস্কের বোমা ফাটানো রহস্য ফাঁসের পর থেকে সেই পরম সুখ ছুটে গিয়েছে বিজেপির।

শুধু তাই নয়, ইন্ডিয়া জোট শরিকদের একের পর এক আসন সমঝোতার আলোচনা সফল হওয়াতেও স্বস্তি নেই গেরুয়া শিবিরে। গোদের উপর বিষফোঁড়ার মতো একদিন আগেই এক্স অর্থাৎ সাবেক ট্যুইটার মালিক এলন মাস্ক ভারত সরকার প্রসঙ্গে হাটে হাঁড়ি ফাটানোয় মুখে আন্তর্জাতিক স্তরেও মুখে কালি পড়েছে নয়াদিল্লির।

তার উপর ২২ ফেব্রুয়ারি সকাল থেকে জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল তথা মোদী-সমালোচক সত্যপাল মালিকের বাড়ি সহ ৩০টি জায়গায় কেন্দ্রীয় সংস্থার তল্লাশি নিয়েও বিরোধীদের তোপের মুখে মোদী। কারণ নিজেকে কৃষকসন্তান বলা মালিকও এই আন্দোলনের সপক্ষে মুখর ছিলেন। 

কিন্তু, সবার উপরে বিজেপি শাসিত হরিয়ানা পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলে জখম শুভকরণের 'শহিদ' হয়ে যাওয়া খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। আজ, এই ঘটনার প্রতিবাদে কৃষকরা কালা শুক্রবার হিসেবে পালন করছেন। তাঁরা আগামী কর্মসূচিও ঘোষণা করে দিয়েছেন। ফলে, লোকসভায় হ্যাটট্রিক করার লক্ষ্যে চোখ বুজে থাকা নরেন্দ্র মোদির ঘুম ছুটিয়ে দিয়েছে পঞ্জাবের কৃষকরা। যার পিছনে রয়েছে কৃষকদের প্রায় সব সংগঠনই।

বিজেপি যে চাপে পড়ে গিয়েছে তার প্রমাণ হচ্ছে এদিনই আন্দোলনকারী কৃষকদের উপর থেকে জাতীয় নিরাপত্তা আইন রদ করে নেওয়া হয়েছে। পাশাপাশি পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান শুভকরণ সিংয়ের পরিবারকে ১ কোটি টাকা এককালীন ক্ষতিপূরণ এবং তাঁর ছোট বোনকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে, কৃষক নেতা রাকেশ টিকায়েত জানিয়েছেন, আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ট্রাক্টর মিছিল শুরু হবে এবং রাজধানীর রামলীলা ময়দানে ১৪ মার্চ মহাপঞ্চায়েত বসবে। সুতরাং, ভোটের ঠিক মুখে সাঁড়াশি চাপে পড়েছে বিজেপি।

সকলেরই মনে আছে, এর আগের কৃষক আন্দোলনের সময় কেন্দ্র শুরু থেকে জেদে অটল থাকলেও শেষপর্যন্ত চাপের মুখে নতিস্বীকার করতে বাধ্য হয়েছিল। এবারেও মোদী সরকার ভয় পাচ্ছে এই কারণে যে, এদেশের অধিকাংশ ভোটার হচ্ছেন কৃষক বা অন্নদাতা। আর তাঁরাই পারেন মোদী সরকারকে চ্যালেঞ্জ ঠুকতে। আগেরবারের আন্দোলনে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিবাদীদের বিচ্ছিন্নতাবাদী খলিস্তানি, ব্যবসায়ী, দালাল সবকিছু বলেছিলেন। কিন্তু, ২০২১ সালে মোদী সরকার শেষপর্যন্ত বিতর্কতি কৃষি আইন প্রত্যাহার করে নিতে বাধ্য হয়।

সুতরাং, এবারেও কৃষক আন্দোলনকে গোড়ায় গুরুত্ব না দিলেও মোদী সরকার বুঝতে পারছে ফসলের খেত থেকে আগুন ধীরে ধীরে জ্বলে উঠছে। কারণ কৃষকের তথা অন্নদাতাদের প্রতি সাধারণ মানুষেরও সহানুভূতি লুকিয়ে রয়েছে। বিশেষ করে তরতাজা একটি প্রাণ চলে যাওয়ায় আন্দোলনের ধারা আরও ঢেউ তুলতে পারে, সেকথা টের পেয়ে গিয়েছে বিজেপি।


```