Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

গত দু'বারের চেয়ে তিনগুণ বেশি কাজ করব, 'মন কি বাত' অনুষ্ঠানে আর কী বললেন মোদী

প্রধানমন্ত্রী হিসেবে হ্যাটট্রিক করার পর রবিবার ফের ‘মন কি বাত’ অনুষ্ঠান শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 গত দু'বারের চেয়ে তিনগুণ বেশি কাজ করব, 'মন কি বাত' অনুষ্ঠানে আর কী বললেন মোদী

প্রধানমন্ত্রী মোদী।

শেষ আপডেট: 30 June 2024 12:29

দ্য ওয়াল ব্যুরো: গত দু'বারের মতো এবারে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারেনি বিজেপি। তবু গত দু'বারের চেয়ে এবারে অন্তত তিনগুণ বেশি কাজ করবে তাঁর সরকার।

প্রধানমন্ত্রী হিসেবে হ্যাটট্রিক করার পর রবিবার ফের ‘মন কি বাত’ অনুষ্ঠান শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সেখানেই একথা বলেন মোদী।


প্রধানমন্ত্রীর কথায়, "২০১৪, ২০১৯ এর পর ২০২৪ সালেও দেশকে সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য সমস্ত দেশবাসীকে অভিনন্দন। আমি কথা দিচ্ছি, গত দু'বারের চেয়েও এবারে আমরা তিনগুণ বেশি কাজ করব।"

এই প্রসঙ্গেই নাম না করে বিরোধীদের কটাক্ষ করে মোদী বলেন, "শুধু মুখে বড় বড় ডায়লগ দিলে হবে না, মানুষ কাজ চায় । তাই যাঁরা কাজ করে, মানুষ তাঁদেরকেই ক্ষমতায় ফিরিয়ে আনে।"

দাবি করেছেন, ২০২৪ সালের নির্বাচন ছিল বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন।  দেশের ৬৫ কোটি মানুষ এই নির্বাচনে ভোট দিয়েছেন।

এদিন ছিল 'মন কি বাত' অনুষ্ঠানের ১১১তম পর্ব। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মায়ের প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়ে মোদী বলেন, "মায়ের নামে একটি গাছ লাগাতে হবে। আমি আমার মায়ের নামে একটি গাছ লাগিয়েছি। আপনারাও প্রত্যেকে নিজের মাকে সঙ্গে নিয়ে বা মায়ের নামে একটি করে গাছ লাগান। মাতৃভূমির যত্ন নিন। তিনিও আমাদের মায়ের মতো যত্ন নেবেন।”

মোদী স্মরণ করিয়েছেন, পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পর্ক হল সন্তানের প্রতি মায়ের স্নেহ-দরদ। সকলের জীবনে মায়ের মর্যাদা সব থেকে বেশি। তিনি দুঃখ কষ্ট সহ্য করেও তাঁর সন্তানকে লালন-পালন করেন। 

মোদীর কথায়, "জন্মদাত্রী মায়ের এই ভালবাসার মতোই মাতৃভূমির ঋণও আমরা কেউ শোধ করতে পারবে না। তাই সকলকে মায়ের মতো করে মাতৃভূমির প্রতি যত্নশীল হতে হবে।"


```