Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদী-শাহ জয়-বীরু, বিরোধীরা গব্বর, আঙ্গরেজ জমানার জেলর রাহুল, বললেন বাসন্তী হেমা মালিনী

আর কতদিন রাজনীতিতে থাকবেন? হেমার চটজলদি জবাব, যতদিন ভগবান কৃষ্ণ চাইবেন।

মোদী-শাহ জয়-বীরু, বিরোধীরা গব্বর, আঙ্গরেজ জমানার জেলর রাহুল, বললেন বাসন্তী হেমা মালিনী

শোলে সিনেমার একটি দৃশ্য। ফাইল ছবি

শেষ আপডেট: 23 April 2024 18:54

দ্য ওয়াল ব্যুরো: আগামী শুক্রবার মথুরায় ভোট। তার আগে শোলে সিনেমার বাসন্তী হেমা মালিনীর উপলব্ধি হল, মোদী-অমিত শাহ হলেন পর্দার জয়-বীরু। আর গোটা বিরোধী দল হচ্ছে গব্বর সিং। ইন্ডিয়া টিভিকে দেওয়া একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে হেমা আরও বলেন, জয়-বীরু জুটির সঙ্গেই তুলনা করা চলে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জুটিকে।

মথুরা কেন্দ্র থেকে সাংসদ পদে হ্যাটট্রিক করার জন্য এবারেও তাঁকে টিকিট দিয়েছে বিজেপি। আগামিকাল, বুধবারই শেষ প্রচার। সেই ব্যস্ততার ফাঁকেই সাক্ষাৎকারে হেমার কাছে জানতে চাওয়া হয়, ভারতীয় রাজনীতিতে আপনি কাদের জয়-বীরু জুটির সঙ্গে তুলনা করতে চাইবেন। এক মুহূর্তে বাসন্তীর জবাব মোদীজি ও অমিত শাহজি।

তাহলে দেশের রাজনীতিতে গব্বর সিং কে? হেমার জবাব ছিল, গোটা বিরোধী দলগুলি। শোলেতে আসরানি অভিনীত কিংবদন্তি চরিত্র আঙ্গরেজোঁ কি জমানে কা জেলর হিসেবে কাকে বাছাই করবেন? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে অট্টহাসিতে ফেটে পড়েন হেমা। হাসতে হাসতেই বলেন, রাহুল গান্ধী। হেমার কথায়, উনি যেভাবে কথা বলেন, তাতে মনে হয় না কোনও গুরুত্ব আছে। তবে আমি ওনার বিষয়ে বেশি কিছু বলতে চাই না।

ধর্মেন্দ্রর ড্রিমগার্লের কাছে জানতে চাওয়া হয়, তাঁর হ্যাটট্রিকের সুযোগ নিয়ে কী বলছেন তাঁর স্বামী। হেমা বলেন, উনি বলেছেন কীভাবে এসব করে ফেল! উল্লেখ্য, ২০০৪ সালে ধর্মেন্দ্র একবারই লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন। বিকানির থেকে জিতলেও পরে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ান।

কংগ্রেস সহ বিরোধীদের অভিযোগ, তিনি মথুরার লোক নন। বহিরাগত প্রার্থী। উত্তরে হেমা বলেন, হ্যাঁ আমি মুম্বই থেকে এসেছি। ভিন্ন পেশার মানুষ। কিন্তু, এই এলাকার জন্য গত ১০ বছর ধরে নিরলস কাজ করে চলেছি। তিনি আর কতদিন রাজনীতিতে থাকবেন? হেমার চটজলদি জবাব, যতদিন ভগবান কৃষ্ণ চাইবেন। ব্রজভূমির জন্য সেবা করার সুযোগ তিনিই দিয়েছেন। আরও সেবা করার সুযোগ দিলে করে যাব। যে মুহূর্তে উনি আমাকে থামতে বলবেন, তখনই চলে যাব। কেউ আমাকে রুখতে পারবে না।


```