Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গাড়ি থেকে বের করে রাস্তাতেই পরিবারের সামনে যুবককে পিটিয়ে খুন, মুম্বইয়ে গ্রেফতার ৯

শনিবার সন্ধেবেলা গাড়ি নিয়ে বেরিয়েছিলেন আকাশ। সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা। আচমকা একটি অটো পুষ্প পার্কের সামনে এসে গাড়িটিকে ওভারটেক করার চেষ্টা করে।

গাড়ি থেকে বের করে রাস্তাতেই পরিবারের সামনে যুবককে পিটিয়ে খুন, মুম্বইয়ে গ্রেফতার ৯

ঘটনার সময়ের ছবি

শেষ আপডেট: 15 October 2024 13:55

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে রাস্তার মধ্যেই এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল। শুধু তাই নয়, গাড়ি থেকে টেনে নামিয়ে পরিবারের লোকের সামনে এলোপাথাড়ি লাথি ঘুষি মারা হয় বলে অভিযোগ। 

ঘটনাটা ঘটেছে মুম্বইয়ের মালাডে। মৃতের নাম আকাশ মইন। আপাতত তদন্ত করে পুলিশ জানতে পেরেছে, শনিবার সন্ধেবেলা গাড়ি নিয়ে বেরিয়েছিলেন আকাশ। সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা। আচমকা একটি অটো পুষ্প পার্কের সামনে এসে গাড়িটিকে ওভারটেক করার চেষ্টা করে। আর তাতেই আকাশের গাড়িতে ধাক্কা মারেন অটোচালক। 

এর পরই তুমুল কথা কাটাকাটি শুরু হয় আকাশ এবং অটোচালকের মধ্যে। পরে অবশ্য ঘটনাস্থল ছেড়ে ওই অটোচালক চলে যান। কিন্তু তারপর অটো চালকের চেনা-পরিচিতরা এসে আকাশকে ঘিরে ধরেন।

অভিযোগ হঠাৎ করেই তাঁকে মারধর শুরু করেন তাঁরা। ছেলেকে বাঁচাতে ছুটে যান বাবা। কিন্তু তাতেও কিছু করা যায়নি। তাঁর কথায়, হামলাকারীরা ছেলেকে গাড়ি থেকে টেনে নামিয়ে, রাস্তার মধ্যেই ফেলে পেটাতে থাকেন। বুকে, পেটে, মুখে একের পর এক লাথি-ঘুষি মারা হয়। 

হামলার পর আশঙ্কাজনক অবস্থায় আকাশকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে মৃত যুবক মহারাষ্ট্রের নবনির্মাণ সেনার কর্মী। পুলিশ বলছে, ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ দেখে রোববার মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার গ্রেফতার হয় আরও ৩ জন। মোট ৯ জনকে আদালতে পেশ করা হলে আগামী ২২ অক্টোবর পর্যন্ত তাঁদের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।


```