Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

রোজই চলত অত্যাচার-মারধর, নয়ডার আবাসন থেকে নাবালিকাকে উদ্ধার করল চাইল্ড লাইন

মাত্র পাঁচ হাজার টাকার জন্য ঝাড়খণ্ডের বোকারো থেকে ১১ বছরের ওই নাবালিকাকে দিল্লির নয়ডায় কাজে পাঠিয়েছিল তার মা।

রোজই চলত অত্যাচার-মারধর, নয়ডার আবাসন থেকে নাবালিকাকে উদ্ধার করল চাইল্ড লাইন

ছবিটি প্রতীকি

শেষ আপডেট: 13 November 2024 19:52

দ্য ওয়াল ব্যুরো: সংসার চালাতে দিল্লিতে কাজে গিয়েছিল নাবালিকা। বাড়ির মালিক দম্পতির কাছে মারধর খেয়ে ঠিকানা হয় রাস্তায়। প্রতিবেশীদের তৎপরতায় পুলিশ উদ্ধার করে তাকে। দিল্লির নয়ডার সেক্টর ১৩৭-এর ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাত্র পাঁচ হাজার টাকার জন্য ঝাড়খণ্ডের বোকারো থেকে ১১ বছরের ওই নাবালিকাকে দিল্লির নয়ডায় কাজে পাঠিয়েছিল তার মা। কাজের জায়গায় কথা কাটাকাটি হওয়ায় তাকে বেধড়ক মারধর করে শাহজাহান ও তার স্ত্রী রুখসানা। বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে। নয়ডার রাস্তায় তাকে অসংলগ্ন অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশের খবর দেয়। 

পুলিশ ও চাইল্ড লাইনের তরফে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়। শারীরিক পরীক্ষা করা হয় ও তারপর তাকে এরপর চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে পেশ করা হয়। সমস্ত আইনি পদক্ষেপ পেরিয়ে সে এখন গ্রেটার নয়ডার জগ শান্তি উদ্যন কেয়ার নামের একটি সংস্থায় রয়েছে। 

এই ঘটনা পুলিশের তরফে নয়ডার ওই দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নাবালিকার পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তার মা জানিয়েছে, পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। খাওয়া হয় না প্রায়। ওই নাবালিকার দুই ভাইও রয়েছে। 

পেটের দায়ে ওই নাবালিকাকে কাজে পাঠিয়েছে, এমন যুক্তি দিলেও পুলিশ নাবালিকার মা, মামা ও মামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত এগোতে পুলিশ জানতে পেরেছে, ওই নাবালিকাকে নয়ডার দম্পতি প্রায়ই মারধর করত। তাকে বাড়ির কাজ করতে বাধ্য করা হত। 

প্রসঙ্গত, শিশু শ্রম নিষিদ্ধ আমাদের দেশে। ১৪ বছরের নিচে এবং ১৪ বছর থেকে ১৮ বছর পর্যন্তও কাউকে কাজে বাধ্য করলে তা দণ্ডনীয় অপরাধ। 


```