Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছত্তীসগড়ে ৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুন যুবকের! দেহ লুকিয়েছিল প্রতিবেশীর গাড়ির ডিকিতে

নবরাত্রী উপলক্ষ্যে ছত্তীসগড়ের দুর্গে নিজের দিদার বাড়িতে গেছিল ৬ বছরের ওই শিশু। পুজোর জন্য তাঁর দিদা আত্মীয়-স্বজনের সঙ্গে বেরিয়েছিলেন।

ছত্তীসগড়ে ৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুন যুবকের! দেহ লুকিয়েছিল প্রতিবেশীর গাড়ির ডিকিতে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 8 April 2025 12:48

দ্য ওয়াল ব্যুরো: গত ৫ এপ্রিল থেকে নিখোঁজ ছিল নাবালিকা (Minor Girl)। অনেক খোঁজাখুঁজির পর একটি গাড়ির ডিকি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আর এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে মৃতার কাকাকে! ছত্তীসগড়ের (Chhattisgarh) এই ঘটনা স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। 

নবরাত্রী উপলক্ষ্যে ছত্তীসগড়ের দুর্গে নিজের দিদার বাড়িতে গেছিল ৬ বছরের ওই শিশু। পুজোর জন্য তাঁর দিদা আত্মীয়-স্বজনের সঙ্গে বেরিয়েছিলেন। অভিযোগ, এই সুযোগে ফাঁকা বাড়িতে নাবালিকাকে একা পেয়ে তাঁকে ধর্ষণ করে খুন করে সোমেশ যাদব বলে এক ২৪ বছরের যুবক। 

পুলিশ জেনেছে, সে সম্পর্কে নাবালিকার কাকা। নাবালিকাকে খুন করার পর এক প্রতিবেশীর গাড়ির ডিকিতে তাঁর দেহ লুকিয়ে রেখেছিল অভিযুক্ত। পুলিশ বলছে, ওই গাড়িটি দীর্ঘদিন ধরেই একই ভাবে পড়ে ছিল, তা চালানো হত না। সেটা জেনেই যুবক ওই গাড়ির ডিকিতে মৃতদেহ রেখে দেয়। জানত, কেউই তা খুলে দেখবে না। 

তদন্ত শুরু করার পর ওই যুবক সহ তিনজনকে আটক করেছিল পুলিশ। কিন্তু জিজ্ঞাসাবাদের পর বাকি দুজনকে ছেড়ে দিয়ে তাঁকেই গ্রেফতার করেছে তাঁরা। যুবকের বয়ানে অসঙ্গতি থাকায় তাঁকে গ্রেফতার কর হয়। পরে নাবালিকার দেহ উদ্ধারের পর তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন মেলে। মেডিক্যাল রিপোর্টেও প্রমাণ মিলেছে তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে। পুলিশি জেরায় অভিযুক্ত দোষ স্বীকার করেছে বলে খবর। 

এই ঘটনার খবর পেয়েই অভিযুক্তর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে পাড়া-প্রতিবেশী। পুলিশ কোনওভাবে পরিস্থিতি সামাল দেয়। এদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনার নিন্দা করে বলেছেন, 'এটা একটা অমানবিক ঘটনা। মেনে নেওয়া যায় না। সমাজের ওপর বিরাট প্রভাব ফেলবে। তাই অভিযুক্তকে কঠোর শাস্তি দিতে আমরা বদ্ধপরিকর।'


```