Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫০ ফুট গভীর গর্তে ৫৭ ঘণ্টা আটকে! উদ্ধার করেও বাঁচানো গেল না রাজস্থানের আরিয়ানকে

প্রায় এক-দেড় ঘণ্টা পড়ে উদ্ধারকাজ শুরু হয়েছিল। তবে আরিয়ানকে গর্ত থেকে বের করতে আনতে লেগে যায় প্রায় ৫৭ ঘণ্টা! 

১৫০ ফুট গভীর গর্তে ৫৭ ঘণ্টা আটকে! উদ্ধার করেও বাঁচানো গেল না রাজস্থানের আরিয়ানকে

উদ্ধার করেও বাঁচানো যায়নি শিশুকে

শেষ আপডেট: 12 December 2024 07:18

দ্য ওয়াল ব্যুরো: আপনমনে গ্রামের মাঠেই খেলছিল সে। ৫ বছরের আরিয়ান খেয়াল করতে পারেনি যে তার পাশে ১৫০ ফুটের একটি গর্ত রয়েছে। খেলতে খেলতে আচমকাই সেখানে পড়ে যায়। খবরটি সকলের কাছে পৌঁছতে পৌঁছতেই লেগে যায় প্রায় ঘণ্টাখানেক তারপর উদ্ধার কাজ শুরু হয়েছিল। তবে শেষমেশ আরিয়ানকে ওই গর্ত থেকে বের করা গেলেও তাকে বাঁচানো যায়নি। 

রাজস্থানের দৌসা জেলার কালীখার গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। আরিয়ানের বয়স মাত্র ৫। তার গ্রামের ওই মাঠে কুয়ো খোঁড়ার কাজ চলছিল। গত সোমবার দুপুর ৩টে নাগাদ ১৫০ ফুট গভীর সেই গর্তেই পড়ে যায় সে। প্রায় এক-দেড় ঘণ্টা পড়ে উদ্ধারকাজ শুরু হয়েছিল। তবে আরিয়ানকে গর্ত থেকে বের করতে আনতে লেগে যায় প্রায় ৫৭ ঘণ্টা! 

জেসিবি দিয়ে মাটি খুঁড়ে ওই গর্তে পৌঁছনোর জন্য আরও একটি গর্ত খোঁড়া হয়েছিল। তারপর সুড়ঙ্গ বানিয়ে আরিয়ানের কাছে পৌঁছেছিল উদ্ধারকারী দল। তার আগে পাইপ দিয়ে তার কাছে অক্সিজেন পৌঁছনো হয়, পাশাপাশি সিসিটিভি ক্যামেরা লাগিয়েও তার শারীরিক অবস্থার দিকে নজর রেখেছিল সকলে। স্থানীয় পুলিশ থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা এই উদ্ধারকাজে হাত লাগিয়েছিল। তবে শেষমেশ সব চেষ্টা ব্যর্থ হয়। 

আরিয়ানকে উদ্ধার করে গ্রিন করিডর করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলেই ঘোষণা করেন। আসলে যখন তাকে ওই গর্ত থেকে বের করা হয়েছিল তখনই তার প্রায় আধমরা অবস্থা ছিল, জ্ঞান ছিল না। অনুমান করা হচ্ছে, বদ্ধ জায়গায় এত ঘণ্টা থাকার ফলে কার্যত দমবন্ধ হয়েই সে মারা গেছে। পাশাপাশি অন্ধকার কুয়োয় আটকে পড়ে সে যে প্রচণ্ড ভয় পেয়েছিল এটাও স্বাভাবিক।


```