Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিমানে পরপর বোমাতঙ্কের হুমকি দিয়ে গ্রেফতার নাবালক! বন্ধুকে ফাঁসানো লক্ষ্য ছিল

বুধবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জরাপু এই খবর জানিয়েছেন। 

বিমানে পরপর বোমাতঙ্কের হুমকি দিয়ে গ্রেফতার নাবালক! বন্ধুকে ফাঁসানো লক্ষ্য ছিল

ফাইল ছবি

শেষ আপডেট: 16 October 2024 21:32

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিনে পরপর বিমানে বোমাতঙ্কের আতঙ্ক ছড়িয়েছে। ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে এই কাজ করা হয়েছে বলে আগেই জানিয়েছিল পুলিশ। এবার এই ঘটনায় এক নাবালককে গ্রেফতার করা হয়েছে। বুধবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জরাপু এই খবর জানিয়েছেন। 

সোমবার প্রথমে একাধিক বিমানে বোমা রাখা আছে বলে খবর ছড়ায়। তারপর মঙ্গলবারও একই খবরে আরও আতঙ্ক বাড়ে। তবে দু'দিনই দেখা যায় যে, খবরটি ভুল। অর্থাৎ, কেউ ভুয়ো তথ্য রটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। এই কারণে বিমান পরিষেবাও স্বাভাবিকভাবে বিঘ্নিত হয়েছে। গোটা বিষয়টি নিয়ে বুধবারই উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরো (বিসিএএস) এবং সাইবার সিকিউরিটি এজেন্সিও তদন্ত করছিল। 

মুম্বই পুলিশ সূত্রে খবর, নিজের বন্ধুকে ফাঁসানোর জন্য পরপর বিমানে বোমাতঙ্ক ছড়াচ্ছিল ওই নাবালক (১৭)। টাকা নিয়ে এক বন্ধুর সঙ্গে ঝামেলা হয়েছিল তাঁর। রাগের বশে সোশ্যাল মিডিয়ায় তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলে সে। সেখানে থেকেই বোমাতঙ্কের ভুল খবর দিয়ে যাচ্ছিল সে। তবে ওই নাবালকের বিষয়ে এখনও বিস্তারিতভাবে কিছু জানায়নি পুলিশ। 

সোমবারের পর মঙ্গলবার সাতটি বিমানে বোমা হামলার হুমকি দিয়ে নিরাপত্তা সংস্থাগুলিকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। তার মধ্যে কয়েকটি অ্যাকাউন্ট শনাক্ত করেছিল পুলিশ। সেই সূত্র ধরেই এই গ্রেফতারি। তবে গোটা ঘটনা নিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী ভীষণ উদ্বিগ্ন। তবে তিনি জানিয়েছেন, নিয়মিত পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে এবং তৎপরতার সঙ্গে প্রতিটি ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। 


```