Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

স্কুলের সামনে থেকে তুলে নাবালিকাকে গণধর্ষণ, বিধ্বস্ত মেয়েকে রাস্তায় পড়ে থাকতে দেখলেন বাবা

বুধবার সকালে আর পাঁচটা দিনের মতোই নাবালিকা স্কুলে যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, তিন অভিযুক্ত স্কুলের সামনেই গাড়ি নিয়ে ওঁত পেতে বসেছিলেন। সকাল ১০টা নাগাদ সুযোগ বুঝে জোর করে ওই নাবালিকাকে গাড়িতে তোলা হয়।

স্কুলের সামনে থেকে তুলে নাবালিকাকে গণধর্ষণ, বিধ্বস্ত মেয়েকে রাস্তায় পড়ে থাকতে দেখলেন বাবা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 16 January 2025 21:12

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের ফলোদির ঘটনা। স্কুলের সামনে থেকে অপহরণ করে ১৩ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন জনের বিরুদ্ধে। অভিযোগ, থানায় নিখোঁজ ডায়েরি করে ফেরার পথে রাস্তায় বিধ্বস্ত অবস্থায় মেয়েকে পড়ে থাকতে দেখেন বাবা। ঘটনায় এক জনকে গ্রেফতার করা হলেও বাকি দু'জনকে খুঁজে পেতে তল্লাশি শুরু করেছে পুলিশ।

বুধবার সকালে আর পাঁচটা দিনের মতোই নাবালিকা স্কুলে যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, তিন অভিযুক্ত স্কুলের সামনেই গাড়ি নিয়ে ওঁত পেতে বসেছিলেন। সকাল ১০টা নাগাদ সুযোগ বুঝে জোর করে ওই নাবালিকাকে গাড়িতে তোলা হয়। অভিযোগ, স্কুল থেকে প্রায় ৫-৬ কিলোমিটার দূরের নির্জন এলাকায় নিয়ে গিয়ে ওই তিনজন গণধর্ষণ করেন। 

লোহাওয়াট সার্কেলের ডিএসপি সংগ্রাম সিংহ জানিয়েছেন, নাবালিকার বয়ান রেকর্ড করা হয়েছে। তদন্তে নেমে বৃহস্পতিবার ২১ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ যাতে পেরেছে অভিযুক্ত নাবালিকার বাবার পরিচিত। বাকি দু'জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

নাবালিকার বাবার কথায়, সকাল সাড়ে ১১টা নাগাদ স্কুল থেকে ফোন করে জানায় যে তাঁর মেয়ে স্কুলে আসেনি। এরপরই খোঁজখবর শুরু করেন তিনি। কোত্থাও না পেয়ে বাধ্য হয়ে থানায় নিখোঁজ ডায়েরি করে ফেরার পথেই মেয়েকে তিনি পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

মেডিক্যাল পরীক্ষার পর নাবালিকার শরীরে যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ। তিন জনের বিরুদ্ধেই ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী পকসো-সহ ধর্ষণ, গণধর্ষণ, অপহরণের মামলা রুজু করা হয়েছে।


```