Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রথম দফায় ১৪ জনের হাতে নাগরিকত্বের সার্টিফিকেট, পেলেন সিএএ-র রক্ষাকবচ

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি, প্রথম ধাপে পাচ্ছেন ৩০০ জন

প্রথম দফায় ১৪ জনের হাতে নাগরিকত্বের সার্টিফিকেট, পেলেন সিএএ-র রক্ষাকবচ

নাগরিকত্বের শংসাপত্র হাতে এক যুবক।

শেষ আপডেট: 15 May 2024 17:21

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বুধবার প্রথমবার ১৪ জনের হাতে নাগরিকত্বের নথি তুলে দিল। নাগরিকত্ব সংশোধনী আইন অনুসারে এই ১৪ জনের হাতে এদিন নাগরিকত্বের শংসাপত্র তুলে দেওয়া হল। গত ২০১৯ সালে সংসদে এই বিতর্কিত আইন পাশ হলেও গত মার্চে তার বিজ্ঞপ্তি জারি হয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয়কুমার ভাল্লা কয়েকজনের হাতে শংসাপত্র তুলে দেন। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, প্রথম দফায় ৩০০ জনকে এই শংসাপত্র দেওয়া হবে। ভাল্লা শংসাপত্র দেওয়ার সময় আবেদনকারীদের শুভেচ্ছা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে প্রথম ধাপের নাগরিকত্ব শংসাপত্র আজ দেওয়া হল। স্বরাষ্ট্রসচিব অজয়কুমার ভাল্লা নয়াদিল্লিতে কয়েকজন আবেদনকারীর হাতে বৈধ নাগরিকত্বের কাগজপত্র তুলে দেন। ওই অনুষ্ঠানে সরকারি পদস্থ কর্তারাও উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সংস্থাকে বলেন, সিএএর আইনবলে বুধবার মোট ৩০০ জনকে নাগরিকত্বের নথি তুলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বিজেপির লোকসভা ভোটের ইস্তাহারেও নাগরিকত্ব প্রদানের ইস্যুটি ছিল। কিন্তু, ভোট চলাকালীনই শংসাপত্র প্রদানের কাজ শুরু হয়ে যাবে এটা ভাবতে পারেনি বিরোধী দলগুলিও।


```