Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কেন বিমান ভাড়া সরকার নিয়ন্ত্রণ করে না, লোকসভায় ব্যাখ্যা দিলেন মন্ত্রী সিন্ধিয়া

কেন বিমান ভাড়া সরকার নিয়ন্ত্রণ করে না, বৃহস্পতিবার লোকসভা্র প্রশ্নোত্তর পর্বে তার ব্যাখ্যা দিলেন বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

কেন বিমান ভাড়া সরকার নিয়ন্ত্রণ করে না, লোকসভায় ব্যাখ্যা দিলেন মন্ত্রী সিন্ধিয়া

শেষ আপডেট: 8 December 2023 09:20

দ্য ওয়াল ব্যুরো: কেন বিমান ভাড়া সরকার নিয়ন্ত্রণ করে না, বৃহস্পতিবার লোকসভার প্রশ্নোত্তর পর্বে তার ব্যাখ্যা দিলেন বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

একই সঙ্গে তিনি জানিয়েছেন, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভাড়া নির্ধারণের জন্য সম্প্রতি ফের মন্ত্রকের তরফে বিমান সংস্থাগুলির সঙ্গে আলোচনা হয়েছে। এবং তাঁরাও জানিয়েছে, যাত্রী সাধারণের স্বার্থ মাথায় রেখেই তাঁরা ভাড়া নির্ধারণ করেন।

বিমান ভাড়া বৃদ্ধি এবং সমস্যাটি মোকাবিলায় সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, লোকসভার প্রশ্নোত্তর পর্বে তা জানতে চাওয়া হয়েছিল। জবাবে বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, “বিশ্বব্যাপী, বেশিরভাগ দেশ তাদের বিমান চলাচল খাতকে নিয়ন্ত্রণমুক্ত করেছে। এর ফলে বিমান সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা বেড়েছে। ফলে বিমান ভাড়া হ্রাস পেয়েছে৷ তাই অযথা সরকার বিমান ভাড়ায় হস্তক্ষেপ করতে চায় না।”

বরং বিমান সংস্থাগুলি যাতে আরও বেশি করে যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়টি খেয়াল রাখেন, সেদিকে বাড়তি নজরদারি রাখা হচ্ছে।

প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী আরও জানান, সারা বিশ্বের কোথাও কোনও দেশ বিমান ভাড়া নিয়ন্ত্রিত করে না। বরং বিমান সংস্থাগুলিকেই এর দায়িত্ব দেওয়া হয়। কারণ, বাজার, চাহিদা সহ আনুষঙ্গিক বিষয়গুলি খতিয়ে দেখে বিমান সংস্থাগুলি ভাড়া নির্ধারণ করে।

এছাড়াও নির্দিষ্ট ফ্লাইটে ইতিমধ্যে বিক্রি হওয়া আসন সংখ্যা, বিদ্যমান জ্বালানির দাম, রুটে চলাচলকারী বিমানের ক্ষমতা, সেক্টরে প্রতিযোগিতা, মরসুম প্রভৃতি। তাই ভাড়া নিয়ন্ত্রণের বিষয়ে সরকার পদক্ষেপ নিলে হিতে বিপরীত হতে পারে। এক্ষেত্রে বিমান সংস্থাগুলিকে আরও বেশি করে যাত্রী স্বাচ্ছন্দ্যের খেয়াল রাখারও পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।


```