Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পিলভিটে দুর্ঘটনায় মৃত ৫, এক রাতও কাটল না, ফের চিত্রকূটের দুর্ঘটনা প্রাণ কাড়ল আরও ৫ জনের

বৃহস্পতিবার রাতেই একটি দুর্ঘটনায় পিলভিটে মৃত্যু হয়েছিল পাঁচ জনের।

পিলভিটে দুর্ঘটনায় মৃত ৫, এক রাতও কাটল না, ফের চিত্রকূটের দুর্ঘটনা প্রাণ কাড়ল আরও ৫ জনের

পিলভিটে দুর্ঘটনার ছবি

শেষ আপডেট: 6 December 2024 13:26

দ্য ওয়াল ব্যুরো: পৃথক পথ দুর্ঘটনায় উত্তরপ্রদেশের দুই জেলায় মৃত্যু হল মোট ১০ জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১২ জন। 

বৃহস্পতিবার রাতেই একটি দুর্ঘটনায় পিলভিটে মৃত্যু হয়েছিল পাঁচ জনের। তার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই শুক্রবার সকালে দুর্ঘটনা ঘটে চিত্রকূট জেলায়। সেখানে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে খবর।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সাতসকালে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। রাইপুরা থানা এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গাড়িতে থাকা ৫ জনের মৃত্যু হয় বলে খবর। এদিন প্রয়াগরাজের দিক থেকে সেটি আসছিল বলে জানা গেছে। গাড়িতে মোট ১১ জন যাত্রী ছিলেন। বাকি ৬ জনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার রাতে পিলভিটের দুর্ঘটনায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পিলভিট জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, বিয়েবাড়ির অনুষ্ঠানে যাচ্ছিল গাড়িটি। গাড়িতে মোট ১১ জনের দল ছিল বলে খবর। আচমকা নেওরিয়া থানার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে সেটি। 

ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। পরে চিকিৎসা চলাকালীন হাসপাতালে মৃত্যু হয় আরও দু’জনের। বাকি ছ’জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। জোড়া দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


```