Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

চেন্নাইতে বাংলার পরিযায়ী শ্রমিকের অনাহারে মৃত্যু, দালালের কথায় গিয়ে কাজ মেলেনি

চেন্নাই পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি-সহ ১২জন বাংলার পরিযায়ী শ্রমিক।

চেন্নাইতে বাংলার পরিযায়ী শ্রমিকের অনাহারে মৃত্যু, দালালের কথায় গিয়ে কাজ মেলেনি

চেন্নাই

শেষ আপডেট: 2 October 2024 14:02

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাই রেল স্টেশনে অনাহারে মারা গিয়েছেন এক ব্যক্তি। তাঁর নাম সমর খান। বয়স তিরিশের কাছাকাছি। অনাহারে অসুস্থ আর এক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও দশ জনকে উদ্ধার করে চেন্নাই কর্পোরেশন তাদের হোমে নিয়ে রেখেছে।

 চেন্নাই পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি-সহ ১২জন বাংলার পরিযায়ী শ্রমিক। তবে কোন জেলার বাসিন্দা তা জানাতে পারেনি তামিলনাড়ু পুলিশ। তারা জানিয়েছে, ছয়দিন ধরে খেতে না পেয়ে ছয় শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। তাদের চলার শক্তি ছিল না। তাদের না ছিল খাবার কেনার পয়সা, না ট্রেনে চেপে রাজ্যে ফেরার সুযোগ।

গত সপ্তাহে এক দালালের হাত ধরে তারা চেন্নাই যায়। দিনে তিনশো টাকা মজুরির কাজ মিলবে বলে দালাল মোটা টাকার বিনিময়ে তাদের দক্ষিণের ওই রাজ্যে নিয়ে যায়। চেন্নাই স্টেশনে নামার পর দালাল গা ঢাকা দেয়। ১২ পরিযায়ী শ্রমিকের কাছে টাকা-পয়সা ছিল না। সবই দালাল আগেই নিয়ে নেয়।

 পুলিশ মনে করছে, ভাষার সমস্যায় অনাহারের কথা জানাতে পারেনি ওই পরিযায়ী শ্রমিকেরা। পুলিশের হাতে ধরা পড়লে বিপদ হবে মনে করে তারা চেন্নাই স্টেশনের এক পান্তে অপেক্ষা করছিল কাজের আশায়। পরশু সোমবার থেকে তারা দফায় দফায় অসুস্থ হয়ে পড়তে শুরু করে। মঙ্গলবার রাতে মৃত্যু হয় সমর খানের। আরও একজনকে কোনওরকমে মৃত্যুর মুখে উদ্ধার করে চেন্নাই পুলিশ রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে ভর্তি করে। তাঁর নাম সফর পণ্ডিত। বাকি দশ জনকে রাখা হয়ে পুরসভার হোমে। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে পুলিশ জানিয়েছে।

 চেন্নাই কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট হেলথ অফিসার বাসুদেবন বলেন, তাঁরা খোঁজ নিয়ে জেনেছেন, ওই শ্রমিকেরা নানাভাবে চেষ্টা চালায় টিকিট কেটে ট্রেনে করে রাজ্যে ফিরে যেতে। কিন্তু টাকা না থাকায় সম্ভব হয়নি। কষ্টের মধ্যেও বিনা টিকিটে ট্রেনে না ওঠায় শ্রমিকদের সততার প্রশংসা করেন তিনি। চেন্নাই লাগোয়া তিরুভাল্লুর জেলার পন্নেরিতে ওই শ্রমিকদের চাষের কাজ দেওয়ার কথা বলেছিল দাদাল।


```