Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

Air India Express: উড়ানের কিছু পরেই আতঙ্ক! আচমকা ককপিটের দরজা খুলতে গেলেন যাত্রী, পরে আটক

সকাল আটটার কিছু পরেই বেঙ্গালুরু থেকে ওড়ে বিমানটি। তবে উড়ানের কিছু মিনিট পরই হয় বিপত্তি। 

Air India Express: উড়ানের কিছু পরেই আতঙ্ক! আচমকা ককপিটের দরজা খুলতে গেলেন যাত্রী, পরে আটক

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 22 September 2025 15:37

দ্য ওয়াল ব্যুরো: মাঝআকাশে ককপিটের দরজা (Cookpit Door) খোলার চেষ্টা! বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের (Air India Express) যাত্রীরা। সোমবার এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বেঙ্গালুরু (Bengaluru) থেকে বারাণসী (Varanasi) যাওয়ার পথে। অভিযুক্ত যাত্রীকে আটক করেছে পুলিশ।

সোমবার নির্ধারিত সময়ে উড়েছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স-১০৮৬ বিমানটি। সূত্রের খবর, সকাল আটটার কিছু পরেই বেঙ্গালুরু থেকে ওড়ে বিমানটি। তবে উড়ানের কিছু মিনিট পরই হয় বিপত্তি। মাঝপথে এক পুরুষ যাত্রী (Male Flier) ককপিটের দরজার কাছে গিয়ে তা খোলার চেষ্টা করেন। এতেই বিমানের মধ্যে হইচই পড়ে যায়।

যদিও চেষ্টা করেও ককপিটের দরজা খুলতে পারেননি ওই ব্যক্তি। কারণ বিশেষ কোড ব্যবহার করলেও ক্যাপ্টেনের চূড়ান্ত অনুমতি ছাড়া দরজা খোলেনি। এরপরই কেবিন ক্রু তাঁকে তাঁর আসনে ফেরত পাঠান।

কেন অভিযুক্ত ককপিটে ঢোকার চেষ্টা করেছিলেন তা এখনও স্পষ্ট নয়। জানা গেছে, তিনি আরও সাতজনের সঙ্গে ভ্রমণ করছিলেন। বিমান বারাণসীতে নামার পর তাঁকে সিআইএসএফ-এর হাতে তুলে দেওয়া হয়। নিরাপত্তা বাহিনী ওই যাত্রী এবং তাঁর সঙ্গীদের লাগেজ ফের একবার খতিয়ে দেখে।

ঘটনা নিয়ে সরাসরি বিস্তারিত না দিলেও, বিবৃতিতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে, যাত্রীর ককপিটের দিকে যাওয়া নিয়ে রিপোর্ট এসেছে। তাঁদের দাবি, ‘‘বিমান সংস্থার শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা কোনওভাবেই ক্ষুণ্ণ হয়নি। অবতরণের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তদন্ত চলছে।’’

সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে খবর, আটক যাত্রীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্তের পর তাঁকে ‘নো-ফ্লাই লিস্ট’-এ রাখা হতে পারে।


```