Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিআইএসএফ-এর অধীনে এই প্রথম 'অল ওয়েমেন রিজার্ভ ব্যাটেলিয়ন', অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার

সংশ্লিষ্ট মহিলা বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হবে। তাঁরা যাতে বিভিন্ন ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, সেই মতোই তাঁদের তৈরি করা হবে।

 সিআইএসএফ-এর অধীনে এই প্রথম 'অল ওয়েমেন রিজার্ভ ব্যাটেলিয়ন', অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার

অল ওয়েমেন রিজার্ভ ব্যাটেলিয়ন

শেষ আপডেট: 12 November 2024 23:40

দ্য ওয়াল ব্যুরো: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ-এর অধীনে এই প্রথম 'অল ওয়েমেন রিজার্ভ ব্যাটেলিয়ন' তৈরি করার প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। 

এর আগে কখনও সিআইএসএফ-এর অধীনের এমন কোনও নির্দিষ্ট বাহিনী ছিল না। সিদ্ধান্ত হয়েছে সম্পূর্ণ মহিলাদের এই নির্দিষ্ট রিজার্ভ বাহিনীতে হাজারেরও কিছু বেশি সংখ্যক সদস্য থাকবেন।

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক এ ব্যাপারে অনুমোদন দেওয়ার পর নিজেদের অফিসিয়াল সোশাল মিডিয়া হ্যান্ডেলে বিষয়টি শেয়ার করেছে সিআইএসএফ। তারা জানাচ্ছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশ ও অনুমোদন অনুসারে, দ্রুত বিশেষ মহিলা বাহিনী গড়ে তোলা হবে।

এই বাহিনীতে আপাতত ১,০২৫ জন সদস্য থাকবেন। সংশ্লিষ্ট বাহিনীর নেতৃত্ব দেবেন সিনিয়র কমান্ড্যান্ট পদমর্যাদার একজন আধিকারিক।

সিআইএসএফ-এর নয়াদিল্লির সদর কার্যালয়ে ওই বিশেষ বাহিনীতে নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া এবং নির্বাচিত সদস্যদের প্রশিক্ষণ শুরুও করে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে আপাতত নবগঠিত এই মহিলা বাহিনীকে সেইসব গুরুত্বপূর্ণ স্থানগুলিতে নিরাপত্তার কাজে ব্যবহার করা হবে।

সংশ্লিষ্ট মহিলা বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হবে। তাঁরা যাতে বিভিন্ন ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, সেই মতোই তাঁদের তৈরি করা হবে।


```