Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মুর্শিদাবাদে অশান্তি বাংলাদেশি দুষ্কৃতীদের কাজ, তদন্তে জেনেছে অমিত শাহের মন্ত্রক

বাংলাদেশ সীমান্তবর্তী তিন জেলায় অতিরিক্ত আধা সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে।

মুর্শিদাবাদে অশান্তি বাংলাদেশি দুষ্কৃতীদের কাজ, তদন্তে জেনেছে অমিত শাহের মন্ত্রক

টহল দিচ্ছে বিএসএফ।

শেষ আপডেট: 15 April 2025 16:00

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের হিংসাশ্রয়ী ঘটনার পিছনে বাংলাদেশি দুষ্কৃতীদের হাত রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই এই খবর জানিয়েছে। গত ১২ ও ১৩ এপ্রিল মুর্শিদাবাদের বিভিন্ন অংশে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে হিংসা ছড়িয়ে পড়ে। যাতে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বাংলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলে সূত্রটি জানিয়েছে। আগাম সতর্কতা হিসেবে বাংলাদেশ সীমান্তবর্তী তিন জেলায় অতিরিক্ত আধা সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে। মন্ত্রক সূত্র জানিয়েছে, প্রাথমিক রিপোর্ট বলছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা প্রত্যক্ষভাবে এই হিংসায় জড়়িত। যাকে পিছন থেকে সমর্থন করেছে স্থানীয় কিছু তৃণমূল নেতা। পরে যা তাঁদের লাগামছাড়া হয়ে যায়।

মন্ত্রক মনে করছে, এই ঘটনা কেবলমাত্র হিন্দুদের টার্গেট করে হয়েছে। এবং এই কারণে ফের নতুন করে রাজ্যে বাংলাদেশি দুষ্কৃতীদের অনুপ্রবেশের সম্ভাবনা জোরাল হয়েছে। মূলত বাংলাদেশিদের তাণ্ডবেই সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়েছে বলে বিশ্বাস অমিত শাহের মন্ত্রকের।সূত্রটি জানাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রক মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছে।

কীভাবে হিংসা ছড়াল এবং কেনই বা রাজ্য সরকার সাধারণ মানুষের জানমালের রক্ষা করতে পারল না তা জানতে চাওয়া হয়েছে।এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছে কেন্দ্র এবং রাজ্যের বক্তব্য জানাতে বলেছে।


```