Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

আম্বানি-পুত্রের প্রাক বিবাহ উৎসবে ২৫০০ পদ

১-৩ জানুয়ারি গুজরাতের জামনগরে হবে এই প্রাক বিবাহ উৎসব।

আম্বানি-পুত্রের প্রাক বিবাহ উৎসবে ২৫০০ পদ

শেষ আপডেট: 27 February 2024 15:46

দ্য ওয়াল ব্যুরো: রাজপুত্রের বিয়ে বলে কথা! তাও সম্পূর্ণ বিয়ে নয়। প্রাক বিবাহ উৎসব। তিনদিনের এই মোচ্ছবে থাকবে নয় নয় করে...কী ভাবছেন! কত রকমের পদ? চোখ বুজে একবার ভাবুন ২৫০০ পদ। কোন মুলুকের খাবার নেই, তা হলফ করে বলাও যাবে না। কারণটা কী? কারণটা হল অনন্ত আম্বানি ও তাঁর বাল্য প্রেমিকা রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ উৎসব। অনন্ত আম্বানি মানে বিশ্বের ধনকুবের মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে। খাবার তো ছেড়ে দিন, বিষয়টাই হজম হল তো!

১-৩ জানুয়ারি গুজরাতের জামনগরে হবে এই প্রাক বিবাহ উৎসব। সেখানে একমাত্র মহাকাশ ছাড়া বিশ্বের প্রায় সব তারকাই এক কক্ষপথে মিলে যাবেন। ফলে তাঁদের আদর-আপ্যায়নে যাতে কোনও ত্রুটি না থাকে তার জন্য আম্বানি পরিবারে এখন সাজসাজ রব। যদিও গোটা অনুষ্ঠানটি পরিচালনা করছে একটি সংস্থা। তাদের হাতেই দায়িত্ব দেওয়া হয়েছে রাজঅতিথিদের দেখভাল করার।

হেঁসেল সামলাতে ইন্দোর থেকে ২১ জন শেফকে জামনগরে উড়িয়ে নিয়ে আসা হয়েছে। তার মধ্যে পুরুষ মাত্র একজনই। ওই হোটেল থেকে একটি প্রেস বিবৃতিতে বলা হয়েছে, তিনদিনের অনুষ্ঠানে ২৫০০ পদের রান্না হবে। থাই, জাপানি, মেক্সিকান, পার্সি থেকে এশীয় সব ধরনের পদ থাকবে। 

সময় ধরে খাবার সরবরাহ করা হবে। যেমন প্রাতরাশে থাকছে ৭৫ রকমের খাবার। মধ্যাহ্নভোজে ২২৫ রকমের। এবং ২৭৫ রকমের পদ থাকবে নৈশভোজে। এরপরেও মধ্যরাতে যদি কারও খিদে পায়, তাঁদের জন্য ৮৫ রকমের পদ গরম গরম সরবরাহ করা হবে রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত।

এতেও যদি আপনার থুড়ি অতিথিদের মন না ভরে, তারও ব্যবস্থা আছে। থাকবে বিশেষ ইন্দোরি সারাফা ফুড কাউন্টার। সেখানে কচুরি, পোহা, জিলিপি, ভুট্টার কিজ, খোপরা প্যাটিস, উপমা এসব রাখা থাকবে। শেফরা নিজস্ব মশলা নিয়ে যাচ্ছেন, সুতরাং ভোজে মিলবে ইন্দোরি খাবারের একেবারে নিজস্ব গন্ধ ও স্বাদ।

রান্নার মধ্যে নিরামিশাষী বিশেষত ভেগানদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। যদি কারও কোনও খাবারে অ্যালার্জি, আপত্তি, ডাক্তারের নিষেধ থাকে তা জানিয়ে রাখলে তাঁর জন্য পৃথক ব্যবস্থা করা হবে।


```