Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পিরিয়ড হয়েছে, তাই বিজ্ঞান পরীক্ষা দিতে হল ক্লাসের বাইরে বসে! অমানবিক ঘটনায় লজ্জার শেষ নেই

ক্লাসের বাইরে বসে পরীক্ষা দিচ্ছে সেই ছাত্রী, এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পিরিয়ড হয়েছে, তাই বিজ্ঞান পরীক্ষা দিতে হল ক্লাসের বাইরে বসে! অমানবিক ঘটনায় লজ্জার শেষ নেই

পিরিয়ড চলছে তাই বাইরে বসে বিজ্ঞানের পরীক্ষা দিল তামিলনাড়ুর ছাত্রী

শেষ আপডেট: 10 April 2025 14:10

দ্য ওয়াল ব্যুরো: পিরিয়ড (menstruation) হওয়ার অপরাধে ক্লাসের বাইরে বসে বিজ্ঞানের পরীক্ষা (science exam) দিল অষ্টম শ্রেণির এক ছাত্রী। নিন্দনীয় এই ঘটনটি ঘটেছে তামিলনাড়ুর (Tamil Nadu) কোয়েম্বাটুরের (Coimbatore) সেঙ্গুত্তাই এলাকার এক বেসরকারি স্কুলে।

ক্লাসের বাইরে বসে পরীক্ষা দিচ্ছে সেই ছাত্রী, এমন একটি ভিডিও ভাইরাল (viral video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, মেয়েটির মা ছুটে গেছেন তার কাছে এবং জিজ্ঞাসা করছেন কী হয়েছে। উত্তরে মেয়েটি মাকে বলছে, স্কুলের প্রিন্সিপ্যালের নির্দেশে সে বাইরে বসে রয়েছে। স্বাভাবিকভাবেই মা প্রশ্ন তুলেছেন সেই ভিডিওতেই যে, পিরিয়ড (periods) চলাকালীন কী করে মেয়েটিকে বাইরে বসে পরীক্ষা দিতে বলা হয়েছে!

উল্লেখ্য, এই বছর জানুয়ারিতেই উত্তরপ্রদেশের একটি মেয়েদের স্কুলে একাদশ শ্রেণির এক ছাত্রীকে একঘণ্টার জন্য ক্লাসরুমের বাইরে থাকতে বলা হয়েছিল। তার অপরাধ, শনিবার দিন পরীক্ষা চলাকালীন সে একটি স্যানিটারি ন্যাপকিন চেয়েছিল। মেয়েটির বাবা এই মর্মে অভিযোগ দাখিল করেছিলেন যে, তাঁর মেয়ে বুঝতে পারেনি স্কুলে পরীক্ষা চলাকালীন তার পিরিয়ড শুরু হয়েছে।

সেই অভিযোগে বলা হয়েছিল, প্রিন্সিপ্যালের কাছে স্যানিটারি ন্যাপকিন চাওয়ায় তাকে ক্লাসের বাইরে প্রায় একঘণ্টার জন্য দাঁড়িয়ে থাকতে বলা হয়েছিল। পরে সেই ছাত্রীর বাবা নারীকল্যাণ দফতর, জেলা মহিলা কমিশন, জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা স্কুল পরিদর্শকের কাছেও অভিযোগ জানান। এই ঘটনায় তারপর অফিসিয়ালি তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

কিন্তু তারপরেও পরিস্থিতি যে পাল্টায়নি, তারই বড়সড় উদাহরণ তামিলনাড়ুর ওই বেসরকারি স্কুলের ঘটনা।


```