Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

হিমাচলের 'বিজেপি-বন্ধু' ৬ কংগ্রেস বিধায়কের সদস্যপদ খারিজ, ফের সক্রিয় স্পিকার

হিমাচলের কংগ্রেস স্পিকার পঠনিয়া বুধবার ১৫ জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন। ওই তালিকায় বিজেপির বিরোধী দলনেতাও আছেন।

হিমাচলের 'বিজেপি-বন্ধু' ৬ কংগ্রেস বিধায়কের সদস্যপদ খারিজ, ফের সক্রিয় স্পিকার

শেষ আপডেট: 29 February 2024 13:25

দ্য ওয়াল ব্যুরো: হিমাচল প্রদেশের কংগ্রেস সরকারকে বিজেপির থাবা থেকে বাঁচাতে ফের রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হলেন বিধানসভার স্পিকার কুলদীপ সিং পঠানিয়া। বিদ্রোহী ছয় কংগ্রেস বিধায়কের সদস্য পদ বাতিল করে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি।  

ওই বিধায়কদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১৯৮৬ সালে রাজীব গান্ধীর সরকার ওই আইন চালু করেছিল। 

হিমাচলের কংগ্রেস স্পিকার পঠনিয়া বুধবার ১৫ জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন। ওই তালিকায় বিজেপির বিরোধী দলনেতাও আছেন।

স্পিকারের সঙ্গে অসংসদীয় আচরণ এবং মার্শালের গায়ে হাত তোলার অভিযোগে সাসপেন্ড করা হয় বিরোধী বিধায়কদের। এরপর বিনা বিরোধিতায় বাজেট পাশ হওয়ার পর বিধানসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন স্পিকার। ফলে দল ভাঙিয়ে বিজেপির সরকার গড়ায় প্রচেষ্টায় সাময়িক লাগাম পড়ে।

পঠনিয়া জানান, পরিষদীয় মন্ত্রী হর্ষবর্ধন চৌহ্বান ছয় দলীয় বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছিলেন। ওই বিধায়কেরা দলীয় হুইপ অস্বীকার করে রাজ্যসভার ভোটে বিজেপি প্রার্থীকে ভোট দেন বলে অভিযোগ। 

স্পিকারের নির্দেশের ফলে এখন বিধানসভায় বিজেপির ভোটাভুটিতে অংশ নিতে পারেন এমন বিধায়কের সংখ্যা কমে হয়েছে দশ। আর কংগ্রেসের সদস্য সংখ্যা কমে হল ৩৪।

বুধবার বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার পর থেকেই ওই ছয় কংগ্রেস বিধায়ক বেপাত্তা। তাঁরা কোথায় সে ব্যাপারে দল অন্ধকারে। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, তাঁদের সদস্যপদ খারিজের সুপারিশ করার আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু বাড়ি, এমএলএ হস্টেলে তাঁদের পাওয়া যায়নি। 

তবে রাজনৈতিক মহলের একাংশ এখনও মনে করছে না হিমাচলের কংগ্রেস সরকারের বিপদ কেটে গিয়েছে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর উপর অনেকেরই আস্থা নেই। বুধবারই বিদ্রোহী বিধায়কদের মুখ প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বীরভদ্র সিংয়ের পুত্র বিক্রমাদিত্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। যদিও মুখ্যমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করেননি। রাতে বিক্রমাদিত্যের সঙ্গে কথা হয় হাইকমান্ডের দূত কর্নাটকের উপ মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের। সেই বৈঠকের পর বিদ্রোহে আপাতত ইতি টানেন বিক্রমাদিত্য। 

যদিও তাঁর মা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিভা সিং'কে মুখ্যমন্ত্রী দেখতে আগ্রহী অধিকাংশ বিধায়ক। বিদ্রোহী বিধায়কদের চাপে মুখ্যমন্ত্রী বদল করা হলে তাতে রাহুল, প্রিয়ঙ্কাদের অসম্মান করা হয়। সুখুকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছিলেন গান্ধী পরিবারের ভাই-বোনেরা। তাই বাকি বিধায়কদের চাপে রাখতে ছয় জনের সদস্যপদ বাতিল করা হল। বুধবার রাতেও মুখ্যমন্ত্রী সুখু সন্ধির বার্তা দিয়ে বলেছিলেন, ওই ছয় বিধায়ক এখনও আমাদের পরিবারের সদস্য।


```