Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে ৩১ মার্চ রামলীলা ময়দানে জোটের মেগা ব়্যালি

গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি।

কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে ৩১ মার্চ রামলীলা ময়দানে জোটের মেগা ব়্যালি

শেষ আপডেট: 24 March 2024 15:54

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে আগামী ৩১ মার্চ দিল্লির রামলীলা ময়দানে মেগা ব়্যালির আয়োজন করছে ইন্ডিয়া জোট। 

রবিবার সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন জোটের অন্যতম শরিক কংগ্রেস এবং আপ নেতৃত্ব।  দেশের গণতন্ত্র বাঁচানোর এবং কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য সর্বস্তরের মানুষকে ওই ব়্যালিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জোটের নেতৃত্ব।

সাংবাদিক বৈঠকে আপ নেতা গোপাল রাই বলেন, "গণতন্ত্রের অবসান ঘটিয়ে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে মোদী সরকার। এজেন্সি লাগিয়ে বেছে বেছে বিরোধী দলের নেতা-নেত্রীদের জেলে ভরা হচ্ছে। যার সর্বশেষ সংযোজন অরবিন্দ কেজরিওয়াল। তাই দেশের স্বার্থ এবং গণতন্ত্র রক্ষার জন্য এই ব়্যালি।"

কংগ্রেসের দিল্লির নেতা অরবিন্দর সিং লাভলিও বলেন, "রাজনৈতিক নয়, দেশের গণতন্ত্র বাঁচানোর এবং কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্যই আমাদের এই কর্মসূচি।"

গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। এর আগে আবগারি দুর্নীতি মামলায় গত বছর দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল ইডি। গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছিল তেলঙ্গনার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতাকে।

বিরোধীদের অভিযোগ এজেন্সিকে কাজে লাগিয়ে বেছে বেছে বিরোধী দলের নেতা-নেত্রীদের গ্রেফতার করাচ্ছে মোদী সরকার। এ ব্যাপারে শুক্রবার নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানিয়েছেন ইন্ডিয়া জোটের নেতৃত্ব। এবার একই দাবিতে সরাসরি রাস্তায় নামতে চলেছেন তাঁরা। 


```