
দুই বোন। ফাইল ছবি।
শেষ আপডেট: 10 May 2025 18:15
দ্য ওয়াল ব্যুরো: যখন গোটা দেশ কর্নেল সোফিয়া কুরেশির সাংবাদিক সম্মেলন দেখে দেশপ্রেমের আবেগে ভাসছেন, তখন আরেকজনের আনন্দের বাঁধ আর বাধা মানছে না। তিনি হলেন, সোফিয়ার যমজ বোন ডঃ সায়না সুনসারা (Colonel Sofiya Qureshi’s twin Sister Shyna Sunsara)। কর্নেল সোফিয়া কুরেশি ও সায়না সুনসারার গুজরাতের ভদোদরা বংশ পরম্পরায় মিলিটারি পরিবারে জন্ম। সোফিয়া যখন উর্দি পরে সাংবাদিক সম্মেলনে বসছেন, তা দেখে আনন্দে আত্মহারা যমজ বোনের স্বীকারোক্তি আগে মহিলারা সেনাবাহিনীতে যোগ দিতেই পারত না।
সায়না বলেন, সেই সময় আমরা দুই বোনই চাইতাম সেনাবাহিনীতেই যোগ দেব। তাঁর কথায়, সোফিয়া তার রাস্তা খুঁজে পেয়েছে। ও বলত, আমি বিজ্ঞানী হিসেবে প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থায় (DRDO) যোগ দিতে পারি, সেটাও সেনারই কাজ।
ডঃ সায়না সুনসারা কে?
বোনের মতোই সায়নার কাঁধেও রয়েছে রয়েছে অনেক খ্যাতি-প্রশংসা ও সাফল্যের তারা। তবে সেগুলি সামরিক সম্মান নয়। সায়না একজন মা, একজন অর্থনীতিবিদ, বিউটি কুইন, রাইফেল শ্যুটার, প্রাক্তন সেনা ক্যাডেট, ফ্যাশন ডিজাইনার, পরিবেশকর্মী। এই কারণে তাঁকে ভদোদরার 'বিস্ময় নারী' বলে ডাকে লোকে। ২০১৭ সালে তাঁর কাঁধে মাথায় উঠেছিল মিস গুজরাত, মিস ইন্ডিয়া আর্থ এবং ২০১৮ সালে জিতেছিলেন মিস ইউনাইটেড নেশনসের মুকুট।
রাইফেল শ্যুটিংয়ে সুনসারা রাষ্ট্রপতির স্বর্ণপদক বিজয়িনী। ২০১৮ সালে ভারতীয় ফ্যাশন শিল্পে অসামান্য অবদানের জন্য তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারও জিতেছিলেন। এছাড়াও গুজরাতে ১০০,০০০ গাছ পোঁতার জন্য অসামান্য কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। সায়না বলেন, অপারেশন সিঁদুর নিয়ে সোফিয়া সেনাবাহিনী প্রেস ব্রিফিংয়ে থাকবেন, তা পরিবারের কেউ জানতই না।
সায়না বলেন, প্রথমদিন আমার এক আত্মীয় ফোন করে বলেন, টিভি খুলে দেখ কী হচ্ছে! আমি টিভি খুলে ওকে দেখে চমকে যাই। সত্যিই চমকে উঠতে হয় এক বোন যখন অলিভ গ্রিন পোশাক পরে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ, তখন তাঁরই যমজ বোন দেশের সবুজরক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছেন।