Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'খাবার না, গাঁজা চাই..', কারাগারে মাদকের দাবিতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন মুসকান-সাহিল 

মুসকান রাস্তোগি এবং সাহিল শুক্লা, দুজনের বয়স ২৭, বর্তমানে মীরাট জেলা কারাগারে আটক রয়েছেন।

'খাবার না, গাঁজা চাই..', কারাগারে মাদকের দাবিতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন মুসকান-সাহিল 

ফাইল চিত্র

শেষ আপডেট: 23 March 2025 14:54

দ্য ওয়াল ব্যুরো: মুসকান রাস্তোগি এবং সাহিল শুক্লা, দুজনের বয়স ২৭, বর্তমানে মীরাট জেলা কারাগারে আটক রয়েছেন। তারা মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের হত্যায় অভিযুক্ত। কারাগারে থাকাকালীন তারা খাবার খেতে চাইছেন না। যা চাইছেন, তা হল মাদক। মুসকান মরফিন ইনজেকশনের জন্য এবং সাহিল মাদকের জন্য খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছেন। 

সূত্রের খবর, দু'জনই খাবার খাওয়া বন্ধ করে দিয়েছেন। একটাই দাবিকে ঘিরে চলছে হইচই। গাঁজা আর ড্রাগ চাই। এতেই নাকি শান্ত হবেন তারা। ইতিমধ্যেই কারাগারের চিকিৎসকরা তাদের চিকিৎসা করছে এবং মাদক ছাড়ানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। মুসকান প্রথম রাতেই অসুস্থ হয়ে পড়েন এবং তার মাদকাসক্তির চিকিৎসা শুরু হয়। সাহিলও মাদক না পেয়ে রেগে গিয়ে কারাগারে হইচই করতে থাকেন।

চিকিৎসকদের মতে, তাদের এখন খাবার খেতে সমস্যা হচ্ছে, যা মাদক ছাড়ানোর সময় সাধারণত দেখা যায়। চিকিৎসকরা বলেছেন, তাদের শারীরিক অবস্থা ঠিক হতে ৮-১০ দিন লাগতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, মাদক সেবন দীর্ঘদিন চললে মানুষের মস্তিষ্ক ঠিক করে কাজ করতে পারে না এবং তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। 

মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে নৃশংসভাবে খুনের পরদিনই প্রেমিক সাহিল শুক্লাকে নিয়ে হিমাচল প্রদেশে পালিয়ে যায় মুসকান রাস্তোগি। পুলিশ জানিয়েছে, ৪ মার্চ রাতে সৌরভকে খুন করা হয়। মুসকান প্রথমে স্বামীর খাবারে মাদক মিশিয়ে দেয় বলে অভিযোগ। এরপর সে তার প্রেমিক সাহিলকে ডেকে পাঠায়। পরে দু'জনে ছুরি দিয়ে সৌরভের গলা কেটে ফেলে। এরপর দেহ ১৫ টুকরো করে ড্রামে ভরে সিমেন্ট দিয়ে সিল করে দেয় বলে অভিযোগ।


```