Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

১ এপ্রিল থেকে দাম বাড়ছে বহু ওষুধের, আমজনতার কপালে চিন্তার ভাঁজ

ওষুধের পাশাপাশি দাম বাড়ছে স্টেন্ট-অর্থোপেডিক চিকিৎসা সরঞ্জামেরও। ১.৭৪ শতাংশ পর্যন্ত বাড়বে বিভিন্ন ওষুধের দাম।

১ এপ্রিল থেকে দাম বাড়ছে বহু ওষুধের, আমজনতার কপালে চিন্তার ভাঁজ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 31 March 2025 19:49

দ্য ওয়াল ব্যুরো: ১ এপ্রিল থেকে আমজনতার পকেটে টান পড়তে চলেছে। তার সঙ্গে পড়বে কপালে চিন্তার ভাঁজও। কারণ প্রায় ৭০০-র বেশি ওষুধের দাম বাড়ছে। এই ওষুধগুলির মধ্যে রয়েছে একাধিক জীবনদায়ী ওষুধ। 

সম্প্রতি ডায়াবেটিস, হার্টের গুরুত্বপূর্ণ একাধিক ওষুধের দাম বাড়ানোর কথা জানিয়েছিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট (AIOCD)। এবার ব্লাড থিনার, ব্লাড প্রেশার থেকে শুরু করে জ্বর, বমি, গ্যাস, হাঁপানি, এইডস-এর মতো ওষুধের দামও বৃদ্ধি পেতে চলেছে। সব মিলিয়ে মোট ৭৪৮টি ওষুধের দাম বাড়ছে মঙ্গলবার থেকেই। 

এইসব ওষুধের পাশাপাশি দাম বাড়ছে স্টেন্ট-অর্থোপেডিক চিকিৎসা সরঞ্জামেরও। ১.৭৪ শতাংশ পর্যন্ত বাড়বে বিভিন্ন ওষুধের দাম। আর এই দাম বাড়ায় সায় দিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি।

তাঁদের তরফে বলা হয়েছে, কাঁচামালের দাম বৃদ্ধি হয়েছে তাই সামঞ্জস্য রাখার জন্য ওষুধের দাম বাড়ানো হচ্ছে। কয়েক মাস আগেই অ্যাজমা, টিবি, গ্লুকোমা সহ মানসিক রোগ এবং থ্যালাসেমিয়ার ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 

গত বছর মে মাসে নিয়মিত ব্যবহৃত হয় এমন ৪১টি সাধারণ ওষুধের দাম কমানোরও সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। ডায়াবেটিস, হার্ট ডিজিজ, লিভার সংক্রান্ত রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের দাম কমে। কিন্তু বছর গড়াতেই আবার ওষুধের দাম বৃদ্ধির খবরে কপালে ভাঁজ আমজনতার। 


```