Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সেই দানিশ আলিকে তাড়িয়ে দিলেন মায়াবতী, যাঁকে 'উগ্রবাদী' বলেছেন বিজেপি এমপি

বহুজন সমাজ পার্টির সভানেত্রী মায়াবতী শুক্রবার দানিশকে দল থেকে ছয় বছরের জন্য সাসপেন্ড করেছেন, যা আসলে বহিষ্কার।

সেই দানিশ আলিকে তাড়িয়ে দিলেন মায়াবতী, যাঁকে 'উগ্রবাদী' বলেছেন বিজেপি এমপি

শেষ আপডেট: 9 December 2023 18:01

দ্য ওয়াল ব্যুরো: তাঁকে লোকসভার অধিবেশন কক্ষে উগ্রবাদী বলে আক্রমণ করেছেন বিজেপির এমপি। এই অভিযোগ তুলে স্পিকার  ওম বিড়লার কাছে সুবিচার চেয়ে লড়াই করে যাচ্ছেন উত্তরপ্রদেশের আমরোহার সাংসদ দানিশ আলি। শুক্রবার বিনা মেঘে বজ্রপাতের মতো তাঁর উপর শাস্তির খাঁড়া নেমে এসেছে নিজের দল থেকেই। বহুজন সমাজ পার্টির সভানেত্রী মায়াবতী শুক্রবার দানিশকে দল থেকে ছয় বছরের জন্য সাসপেন্ড করেছেন, যা আসলে বহিষ্কার।

দলীয় সূত্রে বলা হয়েছে, দানিশ দল বিরোধী কাজে যুক্ত। কিন্তু দলের বিরুদ্ধে কাজ করার কোনও দৃষ্টান্তের।উল্লেখ নেই। দলের চিঠিতে দানিশকে বলা হয়েছে, ২০১৮ সালে আপনি প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার জনতা দল ইউনাইটেডের হয়ে কাজ করেছেন। তখনই আপনাকে সতর্ক করা হয়েছিল। কিন্তু শোধরাননি। 

দানিশ আলিকে হঠাৎ করে তাঁর দল বহিষ্কার করায় রাজনৈতিক মহলে তুমুল জল্পনা শুরু হয়েছে। একটি।মহলের খবর দানিশের সঙ্গে কংগ্রেসের ঘনিষ্ঠতা এর অন্যতম কারণ। বিজেপি সাংসদের মন্তব্য নিয়ে লড়াইয়ে তাঁকে সহযোগিতা করছে কংগ্রেস। মহুয়া মৈত্রের লড়াইয়েও দানিশ আগাগোড়া পাশে ছিলেন, যা চাননি মায়াবতী।


```