Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Dharamshala: ধর্মশালায় বাতিল ম্যাচ, মাঠের আলো নিভিয়ে দর্শকদের মাঠ ছাড়ার নির্দেশ

সম্পূর্ণ জম্মুতে ব্ল্যাকআউট (Black Out)। ভারতের উপর প্রত্যাঘাত হেনে ড্রোন হামলা চালিয়েছিল পাকিস্তান (Pakistan)। যদিও সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারত (India)।

Dharamshala: ধর্মশালায় বাতিল ম্যাচ, মাঠের আলো নিভিয়ে দর্শকদের মাঠ ছাড়ার নির্দেশ

অন্ধকারে ডুবল স্টেডিয়াম

শেষ আপডেট: 8 May 2025 22:19

দ্য ওয়াল ব্যুরো: সম্পূর্ণ জম্মুতে ব্ল্যাকআউট (Black Out)। ভারতের উপর প্রত্যাঘাত হেনে ড্রোন হামলা চালিয়েছিল পাকিস্তান (Pakistan)। যদিও সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারত (India)। গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাক মিসাইল। এমন পরিস্থিতিতে ধর্মশালায় (Dharamshala) বাতিল হল ক্রিকেট ম্যাচ। মাঠের আলো নিভিয়ে দর্শকদের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ পাঞ্জাব-দিল্লি ম্যাচ।

ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) জানিয়েছে, স্টেডিয়াম সংলগ্ন এলাকায় যেহেতু কোনও বিদ্যুৎ সংযোগ নেই, তাই মাঠের আলো নিভিয়ে দেওয়া হয়েছে এবং ম্যাচ বাতিল করা হয়েছে। 

বৃহস্পতিবার রাতে পর পর বিস্ফোরণের শব্দ শোনা যায় জম্মুতে। আখনুর, সাম্বার মতো জায়গায় রেড সাইরেন বাজছে এখনও। সম্পূর্ণ 'ব্ল্যাকআউট' করে দেওয়া হয়েছে এলাকায়। ধর্মশালায় আরও একটি ম্যাচ ছিল। সেটিও সরিয়ে দেওয়া হয়েছে অহমদাবাদে।

এদিন জম্মু অঞ্চলে পাকিস্তান সেনা হঠাৎ করে গোলাবর্ষণ ও ড্রোন (Pakistan Attacks Jammu) হামলা চালায়। এর জবাবে ভারতীয় সশস্ত্র বাহিনীও কড়া প্রতিক্রিয়া জানায়। প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, পাকিস্তানের একাধিক ড্রোন ও রকেট হামলার চেষ্টা ভারত সফলভাবে প্রতিহত করেছে ভারতীয় বাহিনী।

সূত্র অনুযায়ী, পাকিস্তান সেনা আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে জম্মুর একাধিক এলাকায় রকেট ও ড্রোন হামলা চালায়। জম্মুর সিভিল এয়ারপোর্ট, সাম্বা, আরএস পুরা, আর্নিয়া ও সংলগ্ন অঞ্চলে টার্গেট করে মোট আটটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। তবে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সমস্ত ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করা হয়।


```