Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বিয়েতে নেই বর, নিজেদের মধ্যেই মালাবদল করলেন কনেরা! যোগীরাজ্যে গণবিবাহে জালিয়াতি

যোগীরাজ্যের এক গণবিবাহের ভিডিয়োতে দেখা গিয়েছে, মাথায় ঘোমটা টানা কনেরা একে অপরকে মালা পরাচ্ছেন।

বিয়েতে নেই বর, নিজেদের মধ্যেই মালাবদল করলেন কনেরা! যোগীরাজ্যে গণবিবাহে জালিয়াতি

শেষ আপডেট: 4 February 2024 18:17

দ্য ওয়াল ব্যুরো: গণবিবাহের আসরে রয়েছেন কনেরা। লাল-কমলা বেনারসী শাড়িতে হাজির হয়েছেন তাঁরা । কিন্তু বরের দেখা নেই। বরের গলায় মালা পরানোর বদলে একে অপরের সঙ্গে চলছে মালাবদল। এমনই অবাক করা কাণ্ড ঘটল উত্তর প্রদেশে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যোগীরাজ্যের সেই 'আজব' গণবিবাহের ভিডিয়ো।

ঘটনাটি গত ২৫ জানুয়ারি উত্তরপ্রদেশের বালিয়ার। সেখানেই একটি গণবিবাহে দেখা গিয়েছে, মাথায় ঘোমটা টানা কনেরা একে অপরকে মালা পরাচ্ছেন। কিন্তু আসল ঘটনাটি কী? পুলিশ তদন্তে নামতেই সত্যি প্রকাশ্যে আসে। অভিযোগ, সরকারি প্রকল্পের টাকা হাতানোর জন্য এই কাজ করা হয়েছে। প্রাথমিকভাবে বালিয়ার ওই গণবিবাহের আসরে ৫৬৮ জন যুগলের বিয়ে হয়েছে বলে দাবি করা হয়েছিল। কিন্তু পরে দেখা যায়, আদতে বিয়েই হয়নি সেখানে। যুবক-যবুতীদের বর-বউ সাজার জন্য টাকা দেওয়ার অভিযোগও উঠেছে। 

আসলে গণবিবাহের জন্য বিশেষ প্রকল্প রয়েছে উত্তরপ্রদেশে। প্রতিটি বিয়ের জন্য ৫১ হাজার টাকা বরাদ্দ করেছে সরকার। তার মধ্যে কনের হাতে দেওয়া হয় ৩৫ হাজার টাকা। বাকি ১০ হাজার টাকায় বিয়ের যাবতীয় সরঞ্জাম কেনা ও ৬ হাজার টাকায় বিয়ের সমস্ত নিয়ম সম্পন্ন করার জন্য বরাদ্দ রয়েছে। প্রাথমিকভাবে অনুমান, এই টাকা হাতানোর জন্যই ভুয়ো গণবিবাহের আয়োজন। ৫৬৮ জনের বিয়ের আয়োজন করা হয়েছিল, তার মধ্যে ১৯০ জনই ভুয়ো বলে সূত্রের খবর। ইতিমধ্যে গণবিবাহে জালিয়াতির অভিযোগে দুই সরকারি অফিসার সহ মোট ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রাজ কুমার নামের এক যুবক জানিয়েছেন, তিনি গণবিবাহের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। সেখানে তাঁকে বর সাজতে বলা হয়। এর জন্যও টাকাও পেয়েছেন তিনি। তাঁর মতো এরকম অনেককেই টাকার প্রস্তাব দেওয়া হয় বলে জানান তিনি। 

উল্লেখ্য, বালিয়ার এই গণবিবাহের আসরে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক কেতকী সিং। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তিনি বলেন, “আমাকে ওই বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমার মনে হয়েছিল এখানে কিছু একটা জালিয়াতি চলছে। পূর্ণাঙ্গ তদন্ত হোক চাইব।”


```