.jpeg)
সংগৃহীত চিত্র
শেষ আপডেট: 22 November 2024 12:44
দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের কোটায় খতম ১০ মাওবাদী। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছিল গোলাগুলি। এই ১০ জনকে আটক করে ফেলেছিল নিরাপত্তারক্ষীরা। পরে ১০ জনকে খতম করার খবর আসে।
ডিস্ট্রিক্ট রিসার্ভ গার্ডের কাছে গোপন সূত্রে খবর ছিল, ওড়িশা হয়ে ছত্তীসগড়ে ঢুকছে একদল মাওবাদী। খবর পেয়েই সজাগ হয় নিরাপত্তারক্ষীরা। ঘিরে ফেলা হয় ভেজ্জি এলাকা। মাওবাদীরা ঢুকতেই তাদেরও ঘরে ফেলা হয়। তারপর শুক্রবার সকালে শুরু চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তারক্ষীরা। বেশ অনেক্ষণ চলে এই পরিস্থিতি। তারপর ১০ জনের মৃত্যু হয়।
এলাকায় এখনও চলছে গুলির লড়াই।
বস্তারের পুলিশ আধিকারিক পি সুন্দররাজ ১০ জনের মৃত্যু নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, তিনটে অটোমেটিক ফায়ার আর্ম-সহ একাধিক অস্ত্র ওই এলাকা থেকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঠিক কোন কোন অস্ত্র মিলেছে, সেবিষয়ে বিস্তারিত কিছু জানানি পি সুন্দররাজ।
এর আগে গত মাসেই ৩১ জন মাওবাদীকে খতম করেছিল নিরাপত্তারক্ষীরা। ছত্তীসগড়েরই দান্তেওয়ারা-নারায়ণপুরের জঙ্গলে অভিযান চালিয়ে ওই মাওবাদীদের খতম করা হয়েছিল। সেসময় এ কে সিরিজের একাধিক অস্ত্র মিলেছিল ঘটনাস্থল থেকে।