Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভয় ধরাচ্ছে ফেঙ্গল! টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত তামিলনাড়ু, ভেসে গেল একাধিক গাড়ি ও বাস

ভারী বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে তামিলনাড়ু ও পুদুচেরির।

ভয় ধরাচ্ছে ফেঙ্গল! টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত তামিলনাড়ু, ভেসে গেল একাধিক গাড়ি ও বাস

তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলায় ভেসে যাচ্ছে বাস ও গাড়ি

শেষ আপডেট: 2 December 2024 20:06

দ্য ওয়াল ব্যুরো: ভূপৃষ্ঠে আছড়ে পড়ার পর থেকেই ধীরে ধীরে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ফেঙ্গল। সময় যত গড়াচ্ছে ভারী বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে তামিলনাড়ু ও পুদুচেরির। লাগাতার বৃষ্টিতে ইতিমধ্যে দুই রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে খবর।

ভয়াবহ সেই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানেই দেখা যাচ্ছে, টানা বৃষ্টির কারণে দু’রাজ্যের একাধিক জায়গা জলের তলায় চলে গেছে। ডুবে গেছে গুরুত্বপূর্ণ একাধিক রাস্তাও।

জানা গেছে, গত আটচল্লিশ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলায়। সেখানেই ভয়াবহ এক ছবি সামনে এসেছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, তামিলনাড়ুর ওই জেলার একটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে একাধিক যাত্রীবাহী বাস। আচমকা জলের তোড়ে সেগুলি ভেসে যাচ্ছে। পাশাপাশি নজরে এসেছে একাধিক ব্যক্তিগত গাড়িও। সেগুলির হালও বেশ খারাপ।

শনিবারই তামিলনাড়ু উপকূলে ল্যান্ডফল হয়েছে ঘূর্ণিঝড় ফেঙ্গলের। কিন্তু রবিবার ভোর থেকে ধীরে ধীরে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয় ঘূর্ণিঝড়। বর্তমানে উপকূল সংলগ্ন চেন্নাইয়ের বিস্তীর্ণ অংশ জলমগ্ন। পুদুচেরিতেও ডুবে গিয়েছে নিচু এলাকা। অনেক স্কুল এবং হাসপাতালও জলমগ্ন হয়ে পড়েছে। ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও। তবে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করতে তৎপর এম কে স্ট্যালিনের সরকার।

দক্ষিণ ভারতের একাধিক প্রান্তে রীতিমতো ধ্বংসলীলা চালিয়েছে ফেঙ্গল। সোমবারই হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন এমনই পরিস্থিতি বজায় থাকবে। টানা বৃষ্টির জেরে একেই এমন অবস্থা, তার ওপরে নতুন করে বৃষ্টি হলে পরিস্থিতি যে আরও ভয়াবহ হবে তা আর বলার অপেক্ষা রাখে না।


```