Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বছরের শেষ মন কি বাত অনুষ্ঠানে মহাকুম্ভে জোর, মোদীর ভাষণে উঠে এল একাধিক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ

এবার প্রথম কুম্ভে এআই চ্যাটবট ব্যবহৃত হবে।

বছরের শেষ মন কি বাত অনুষ্ঠানে মহাকুম্ভে জোর, মোদীর ভাষণে উঠে এল একাধিক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ

ফাইল ছবি

শেষ আপডেট: 29 December 2024 17:35

দ্য ওয়াল ব্যুরো: এখানে কোনও বৈষম্য নেই। কেউ বড় বা ছোট নন। শুধুমাত্র বিশালতায় এর বিশেষত্ব বিচার করলে ভুল হবে। রবিবার মন কি বাত অনুষ্ঠানের ১১৭ তম পর্বে মহাকুম্ভ নিয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিনের অনুষ্ঠানে মহাকুম্ভ নিয়ে বলতে গিয়ে মোদী মন করিয়ে দেন, ‘আগামী ১৩ জানুয়ারি প্রয়াগরাজে মহাকুম্ভ শুরু হবে। এই মুহূর্তে সঙ্গমের তীরে বিপুল কর্মব্যস্ততা রয়েছে। আমরা যখন কুম্ভে অংশগ্রহণ করব, তখন সমাজে বিভেদ ও ঘৃণা দূর করার সংকল্পও করব। এখানে কোনও বৈষম্য নেই। কেউ বড় বা ছোট নন। আর তাই আমাদের কুম্ভ ঐক্যেরও মহাকুম্ভ।’ 

প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, ‘এবার প্রথম কুম্ভে এআই চ্যাটবট ব্যবহৃত হবে। ১১টি ভাষায় বিভিন্ন তথ্য পাওয়া যাবে। এছাড়াও তীর্থযাত্রীরা মোবাইলেই সরকারি অনুমোদিত ট্যুর প্যাকেজ-সহ অন্যান্য জরুরি তথ্য পাবেন।’ পাশাপাশি সংবিধানের ৭৫ বছর উপলক্ষেও এদিন বক্তব্য রাখেন তিনি। মোদী বলেন, ‘২০২৫ সালের ২৬ জানুয়ারি, আমাদের সংবিধান ৭৫ বছর পূর্ণ করছে। এবছর সংবিধান দিবসে, ২৬ নভেম্বর ভারত তার সংবিধান গৃহীত হওয়ার ৭৫ বছর উদযাপন করছে। সংবিধান আমাদের আলোর দিশারি, আমাদের পথপ্রদর্শক। সংবিধানের উত্তরাধিকারের সঙ্গে দেশের নাগরিকদের সংযুক্ত করতে একটি বিশেষ ওয়েবসাইট http://Constitution75.com তৈরি করা হয়েছে।’

পাশাপাশি এদিনের অনুষ্ঠানে ম্যালেরিয়া, ক্যানসার চিকিৎসার মতো নানা বিষয়ও উঠে আসে। মোদীর কথায়, ‘ক্যানসার চিকিৎসায় আয়ুষ্মান ভারত যোজনার বড় অবদান রয়েছে। সময়মতো চিকিৎসার অর্থ হল একজন ক্যানসার রোগীর চিকিৎসা ৩০ দিনের মধ্যে শুরু করা এবং ‘আয়ুষ্মান ভারত যোজনা’র এতে বড় ভূমিকা রয়েছে।’ পাশাপাশি ম্যালেরিয়ার মতো অসুখের প্রকোপ যে দেশে কমেছে সেই দাবিও করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘WHO-র মতে, দেশে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা কমেছে।’

তবে এখানেই শেষ নয়। চলতি বছর একাধিক খ্যাতনামা অভিনেতাদের জন্ম শতবর্ষ পালিত হল। বছরের শেষ মন কী বাত অনুষ্ঠানে তাঁদের শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদী। রাজ কাপুর, মহম্মদ রফি, তপন সিংহদের শ্রদ্ধা জানিয়ে কী বললেন প্রধানমন্ত্রী বলেন, '২০২৪ সালে আমরা একাধিক চলচ্চিত্র ব্যক্তিত্বদের জন্ম শতবার্ষিকী উদযাপন করছি। তাঁদের হাত ধরে ভারতীয় সিনেমা বিশ্বের দরবারে পৌঁছেছে। এই ব্যক্তিত্বদের জীবনী আমাদের চলচ্চিত্র দুনিয়াকে অনুপ্রেরণা জোগায়।'

২ অক্টোবর ছিল তপন সিংহের জন্মবার্ষিকী। গত ১৪ ডিসেম্বর রাজ কাপুরের জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২৪ ডিসেম্বর পালিত হয়েছে মহম্মদ রফির জন্ম শতবর্ষ। ANR এর জন্ম শতবার্ষিকী গেছে গত ২০ সেপ্টেম্বর। 

এদিন রাজ কাপুর, মহম্মদ রফির বিষয়ে মোদী বলেন, 'রাজ কাপুর তাঁর ছবির মাধ্যমে ভারতের ঐতিহ্য ছড়িয়েছেন। মহম্মদ রফির কন্ঠ প্রতিটি শ্রোতার মন জয় করে নিত। উনি যাই গান না কেন, আজকালকার প্রজন্মও ওঁর গান শোনেন।' পরিচালক তপন সিংহের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, 'ওঁর ছবি সমাজকে নতুন ভাবে ভাবতে শিখিয়েছিল। সমাজকে সচেতন করত ওঁর ছবি। জাতীয় একতার বার্তা দিত।'


```