Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রবল শ্বাসকষ্ট, হাসপাতালে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

হাসপাতালে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার দিল্লির এইমস-এ তাঁকে ভর্তি করা হয়েছে। ৯২ বছরের রাজনীতিবিদকে এমারজেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।

প্রবল শ্বাসকষ্ট, হাসপাতালে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

মনমোহন সিং

শেষ আপডেট: 26 December 2024 21:39

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার দিল্লির এইমস-এ তাঁকে ভর্তি করা হয়েছে। ৯২ বছরের রাজনীতিবিদকে এমারজেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। শ্বাসকষ্টজনিত কারণে দ্রুত মনমোহনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে আইসিইউয়ে ভর্তি করা হয়েছে। 

 

১৯৯১ সালের অক্টোবর মাসে প্রথম বার রাজ্যসভায় প্রবেশ করেন মনমোহন। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের মন্ত্রিসভার অর্থমন্ত্রী ছিলেন মনমোহন। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেছিলেন।

গত ফেব্রুয়ারি মাসে মনমোহনের অবসর নিয়ে মুখ খোলেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দেশকে পথ দেখানোর জন্য মনমোহনকে ধন্যবাদ জানান তিনি। জানান, দেশগঠনে মনমোহনের অবদান অনেক।

দেশের অর্থনীতি এবং রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে মনমোহনের। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর থাকাকালীন দেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ করার পাশাপাশি প্ল্যানিং কমিশনেও নেতৃত্ব দেন।

১৯৯১ সালে নরসিং রাও সরকারের অর্থমন্ত্রী নিযুক্ত হন মনমোহন। সেই সময় চরম অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। তাঁর দূরদৃষ্টির জেরেই সেই সঙ্কট কাটিয়ে বেরিয়ে আসে ভারত। 


```