Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অবৈধভাবে ওষুধ বিক্রি! চেন্নাইয়ে গ্রেফতার মণিপুরের তরুণী, উদ্ধার ৮ হাজারের বেশি পেইনকিলার

ঠিক কী কারণে ওই ওষুধ তিনি বিক্রি করতেন, বা কোনও পাচার চক্রের সঙ্গে তিনি জড়িয়ে কিনা, তা এখনও জানা যায়নি। 

অবৈধভাবে ওষুধ বিক্রি! চেন্নাইয়ে গ্রেফতার মণিপুরের তরুণী, উদ্ধার ৮ হাজারের বেশি পেইনকিলার

গ্রেফতার করা হয়েছে এই মহিলাকে

শেষ আপডেট: 25 January 2025 19:14

দ্য ওয়াল ব্যুরো: মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এদিকে চেন্নাইয়ে গ্রেফতার হয়েছেন এক মণিপুরী তরুণী। কুকি-মেইতেই সংঘাতের সঙ্গে তাঁর কোনও সংযোগ নেই বটে তবে অবৈধভাবে ওষুধ বিক্রির মতো গুরুতর অভিযোগ উঠেছে তরুণীর বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, ৩০ বছর বয়সি ওই তরুণীর নাম রেবেকা এবং তাঁর কাছ থেকে ৮ হাজার ১০০ টি পেইনকিলার ওষুধ উদ্ধার হয়েছে! তার সঙ্গে মিলেছে নগদ ২ হাজার টাকা এবং একটি আইফোন। মণিপুরের যে অংশে সবথেকে বেশি কুকিদের বাস সেই সিংঘাট গ্রামের বাসিন্দা রেবেকা। 

গোপন সূত্রে চেন্নাই পুলিশ এই মহিলার ব্যাপারে খবর পেয়েছিল। জানতে পেরেছিল তিনি অনলাইন থেকে পাতা পাতা পেইনকিলার ওষুধ কিনে তা শহরের বিভিন্ন প্রান্ত বিক্রি করছেন। মাঝে মাঝে কুরিয়র করেও তাঁর কাছে আসত এসব ওষুধ।

যদিও ঠিক কী কারণে ওই ওষুধ তিনি বিক্রি করতেন, বা কোনও পাচার চক্রের সঙ্গে তিনি জড়িয়ে কিনা, তা এখনও জানা যায়নি। 

প্রসঙ্গত, গত বছরের মে মাস থেকে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে হিংসা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। এখনও পর্যন্ত ২৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ঘর ছাড়া হয়েছেন কয়েক হাজার মানুষ।


```