Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের অশান্ত মণিপুর! পুলিশের উপর হামলা, সড়ক আটকে বিক্ষোভ, সংঘর্ষে মৃত ১, আহত ৪০

মণিপুরে আবারও অশান্তির আগুন জ্বলল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে রাজ্যের সব রাস্তায় চলাচল অবাধ করার পরই নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

ফের অশান্ত মণিপুর! পুলিশের উপর হামলা, সড়ক আটকে বিক্ষোভ, সংঘর্ষে মৃত ১, আহত ৪০

ফাইল চিত্র

শেষ আপডেট: 9 March 2025 08:49

দ্য ওয়াল ব্যুরো: মণিপুরে আবারও অশান্তির আগুন জ্বলল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে রাজ্যের সব রাস্তায় চলাচল অবাধ করার পরই নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ইম্ফল-ডিমাপুর হাইওয়েতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কুকি-জু সম্প্রদায়ের সংঘর্ষের জেরে প্রাণ হারান এক বিক্ষোভকারী। আহত হন ৪০ জন নিরাপত্তাকর্মী, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।  

বর্তমানে রাষ্ট্রপতি শাসনের অধীনে থাকা মণিপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ইম্ফল থেকে রাজ্যের অন্যান্য জেলায় বাস পরিষেবা চালু করা হয়। এসব বাসের নিরাপত্তার দায়িত্বে ছিল পুলিশ ও আধাসামরিক বাহিনী। তবে কাঙ্গপোকপির উদ্দেশে রওনা দেওয়া এক বাসের পথ আটকে দেন মহিলা বিক্ষোভকারীরা। দীর্ঘ আলোচনার পরও রাস্তা ছাড়তে অস্বীকার করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাধ্য হয়ে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সাহায্য নেয় নিরাপত্তা বাহিনী, যার ফলে ১৬ জন আহত হন।  

এই ঘটনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কুকি সম্প্রদায়ের আরও মানুষ জড়ো হয়ে পুলিশের উপরে আক্রমণ চালান। বাস ও এসকর্ট গাড়ির উপর চলে ইটবৃষ্টি, একটি বাসে আগুনও ধরিয়ে দেওয়া হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সংঘর্ষে আহত ২৭ জন নিরাপত্তাকর্মীর মধ্যে দু’জনের অবস্থা সংকটজনক। অন্যদিকে, এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে, যার শরীরে গুলির চিহ্ন পাওয়া গিয়েছে।  

এই ঘটনার পর থেকেই উত্তপ্ত মণিপুরের বিভিন্ন এলাকা। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজ্যের নানা প্রান্তে। কুকি সম্প্রদায় এই ঘটনার প্রতিবাদে মণিপুরে বনধের ডাক দিয়েছে। পরিস্থিতি সামলাতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী।


```