Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অশান্ত মণিপুরে ৫ দিন নেট পরিষেবা বন্ধ, পুরনো স্মৃতি কি ফিরছে পার্বত্য রাজ্যে?

মণিপুরের রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য সাধারণ মানুষের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানান।

অশান্ত মণিপুরে ৫ দিন নেট পরিষেবা বন্ধ, পুরনো স্মৃতি কি ফিরছে পার্বত্য রাজ্যে?

মণিপুরে রাজপথে ছাত্ররা।

শেষ আপডেট: 10 September 2024 18:29

দ্য ওয়াল ব্যুরো: ফের অশান্ত মণিপুর। পুলিশকর্তার পদত্যাগের দাবিতে ছাত্রদের মিছিল ঘিরে ব্যাপক অশান্তি বাধে মঙ্গলবার। তার জেরে রাজ্যে ৫ দিনের জন্য ইন্টারনেট নিষিদ্ধ করেছে বিজেপি সরকার। বৃহস্পতিবার পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ইম্ফল পূর্ব ও পশ্চিম এবং থৌবল জেলায় কার্ফু ঘোষণা করা হয়।

সরকারের তরফে বলা হয়েছে, কিছু সমাজবিরোধী সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিভ্রান্তিকর ছবি, ঘৃণাভাষণ এবং ভিডিও মেসেজ ছড়াতে পারে বলে আশঙ্কা রয়েছে। যার ফলে আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। স্বরাষ্ট্র দফতরের ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, আগামী পাঁচদিন রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা দফতরের তরফেও পৃথক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। মণিপুরকে বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে বাঁচাতে রাজ্যের ছাত্ররা পথে নেমে প্রতিবাদ করছে।

গত সোমবার হাজার হাজার ছাত্র মণিপুর সচিবালয় ও রাজভবনের সামনে প্রতিবাদ দেখায়। তাদের দাবি, সম্প্রতি বাইরে থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হানা থেকে রাজ্যের মানুষকে নিরাপত্তা দিতে হবে। এদিকে, এদিনই মণিপুরের রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য সাধারণ মানুষের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানান। হিংসা কোনও সমাধানের পথ নয়। রাজ্যে যেভাবে একটু একটু করে শান্তি ও সুস্থিতি ফিরে আসছিল, তা বজায় রাখার আর্জি জানান রাজ্যপাল।


```