Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

গোলমাল শুরুর দেড় বছর পর মোদীর সঙ্গে কথা মণিপুরের মুখ্যমন্ত্রীর, নীরব পিএমও-সিএমও

নীতি আয়োগের বৈঠক শেষে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। 

গোলমাল শুরুর দেড় বছর পর মোদীর সঙ্গে কথা মণিপুরের মুখ্যমন্ত্রীর, নীরব পিএমও-সিএমও

নরেন্দ্র মোদী ও এন বীরেন সিং - ফাইল ছবি

শেষ আপডেট: 29 July 2024 14:47

দ্য ওয়াল ব্যুরো: মণিপুরে জাতিদাঙ্গা শুরুর দেড় বছর পর অবশেষে মণিপুরের মুখ্যমন্ত্রীর মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে নীতি আয়োগের বৈঠক শেষে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। 

সেই বৈঠকের পর আলাদা করে কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। মণিপরের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর মিনিট কুড়ি বৈঠক হয়। বৈঠকের সময় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন। মনে করা হচ্ছে, পাহাড়ি রাজ্যটির সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন বীরেন। 

তবে আশ্চর্যের হল, ওই বৈঠক সম্পর্কে প্রধানমন্ত্রীর অফিস এবং মুখ্যমন্ত্রীর অফিস (সিএমও) থেকে কিছু জানানো হয়নি। যদিও অরুণাচল সহ অনেক রাজের মুখ্যমন্ত্রীর সঙ্গে মোদীর বৈঠকের ছবি ও খবর পিএমও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে।

 মনে করা হচ্ছে সংসদ চলছে বলে মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়টি সরকারিভাবে জানানো হয়নি। প্রধানমন্ত্রীর রাজ্য সফরের সিদ্ধান্ত সহ মণিপুর নিয়ে নতুন কোনও পদক্ষেপের কথা কেন্দ্র সংসদেই জানাতে পারে।

প্রসঙ্গত, গত বছর ৩ মে মণিপুরে জাতি দাঙ্গা শুরুর পর দুশোর বেশি মানুষ মারা গিয়েছেন। ঘরছাড়া প্রায় পঞ্চাশ হাজার।


```