Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

পুণের রাস্তায় বিএমডব্লিউ দাঁড় করিয়ে জনসমক্ষে প্রস্রাব, ভিডিও ভাইরাল হতেই ক্ষমা চাইলেন যুবক

পুণেতে (Pune) রাস্তার মধ্যিখানে ট্রাফিক সিগন্যালে বিলাসবহুল বিএমডব্লিউ (BMW) গাড়ি দাঁড় করিয়ে প্রকাশ্যেই প্রস্রাব (Urinate) করেন চালক।

পুণের রাস্তায় বিএমডব্লিউ দাঁড় করিয়ে জনসমক্ষে প্রস্রাব, ভিডিও ভাইরাল হতেই ক্ষমা চাইলেন যুবক

ভিডিও থেকে নেওয়া ছবি

শেষ আপডেট: 9 March 2025 18:29

দ্য ওয়াল ব্যুরো: পুণেতে (Pune) রাস্তার মধ্যিখানে ট্রাফিক সিগন্যালে বিলাসবহুল বিএমডব্লিউ (BMW) গাড়ি দাঁড় করিয়ে প্রকাশ্যেই প্রস্রাব (Urinate) করেন চালক। যা আবার ধরা পড়ে ভিডিওয়। মহারাষ্ট্রের সেই ভিডিও সোশ্যাল  মিডিয়ায় (Viral) ভাইরাল হতেই পালিয়ে যান অভিযুক্ত গৌরব আহুজা। কিছুতেই তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে প্রকাশ্যে ক্ষমা চেয়ে গৌরব আহুজা আত্মসমর্পণ করেছেন। যার পরপরই তাঁকে আটক করে পুণে পুলিশ।

ঘটনাটি ঘটে ইয়েরাওয়াড়া এলাকার শাস্ত্রীনগরে। এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় প্রস্রাব করার ঘটনা ধরা পড়ে। আর তা থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পড়ে চালক গৌরব আহুজার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়। 

গৌরবের সঙ্গে সেই গাড়িতে ছিলেন আরও একজন। যাঁর নাম ভাগ্যেশ ওসওয়াল। প্রকাশ্য রাস্তায় বিপদ তৈরি করা, অশালীন আচরণ, দ্রুত গতিতে গাড়ি চালানোর অপরাধে ভাগ্যেশ এবং গৌরব দু'জনের নামেই মামলা দায়ের হয়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই পুলিশ নড়েচড়ে বসে।

এই আবহে পলাতক গাড়ির চালক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিও বার্তায় হাত জোড় করে বলেন, "জনসমক্ষে আমি যা করেছি তা খুবই অন্যায় ছিল। আমি জনসাধারণ, পুলিশ প্রশাসন এবং শিন্ডে সাহেবের কাছে ক্ষমা চাইছি। আমি দুঃখিত। আমাকে একটা সুযোগ দিন। আমার পরিবারের কাউকে এই ব্যাপারে বিরক্ত করবেন না। আগামী আট ঘন্টার মধ্যে আমি ইয়েরওয়াড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করব।"

এক পুলিশ আধিকারিক এ ব্যাপারে জানান, "ভাগ্যেশকে শনিবার রাতে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। কিন্তু গৌরব আহুজা পলাতক ছিলেন। পরে তাঁকে সাতারা জেলার করদ মহকুমা থেকে আটক করা হয়। দু'জনকেই মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঘটনার সময় দু'জনেই মদ্যপ অবস্থার ছিলেন।"


```