Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ছেলেকে ট্রেনে তুলতে এসে 'বন্দি' বন্দে ভারতে! এক ছুটে পৌঁছলেন কানপুর থেকে দিল্লি, তারপর...

বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছে ভারতীয় রেল।

ছেলেকে ট্রেনে তুলতে এসে 'বন্দি' বন্দে ভারতে! এক ছুটে পৌঁছলেন কানপুর থেকে দিল্লি, তারপর...

বন্দে ভারত এক্সপেস

শেষ আপডেট: 20 November 2024 15:09

দ্য ওয়াল ব্যুরো: যত কাণ্ড বন্দে ভারতে! এবার ছেলেকে ট্রেনে তুলতে এসে মোটা অঙ্কের টাকা জরিমানা দিতে হল এক ব্যক্তিকে। ভাবছেন তো ট্রেনে তুলতে এসে আবার কীসের ফাইন, না সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে কানপুরে। বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছে ভারতীয় রেল। যাত্রীদের জন্য জারি হয়েছে নয়া নিয়ম।

 ঠিক কী ঘটেছিল?

কানপুর থেকে দিল্লি যাচ্ছিল ছেলে। তাঁকে ট্রেনে তুলতে এসেই বড়সড় সমস্যা বাধিয়ে বসলেন রামবিলাস যাদব নামে এক ব্যক্তি। অভিযোগ, কানপুর সেন্ট্রাল স্টেশনে ছেলেকে বারাণসী-নয়া দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে তুলে দিতে এসে নিজেই ট্রেন থেকে নামতে পারেননি।

স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যায় ট্রেনের স্বয়ংক্রিয় দরজা। সে কারণে চেষ্টা করলেও নামতে পারেননি রামবিলাস। সে কারণেই মোটা অঙ্কের টাকা জরিমানা হয়েছে তাঁর।  

জানা গিয়েছে, ছেলেকে ট্রেনে তুলতে এসে, বন্দে ভারতের কোচের ভিতরেও ঢুকে যান রামবিলাস। কিন্তু, নামার আগেই ট্রেনের দরজা বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েন তিনি। দরজা খুললে দেখা যায় তিনি একেবারে ছেলের সঙ্গে নয়া দিল্লি পৌঁছে গেছেন। অনিচ্ছাকৃতভাবে বিনা টিকিটে কানপুর থেকে দিল্লি পর্যন্ত চলে এলেও তাঁর মুহূর্তের ভুলের জন্য বড় বিপদে পড়তে হয় তাঁকে।

বন্দে ভারত ট্রেনে কানপুর থেকে নয়া দিল্লি আসতে খরচ হয়,৮৩০ টাকা। তার উপরে টিকিট না কাটার জন্য অতিরিক্ত ১০৩৯ টাকা ফাইন ধার্য করা হয়। সবমিলিয়ে ২৮৭০ টাকা দিতে হয় রামবিলাসকে

এমন ঘটনার কথা সামনে আসতেই কড়া পদক্ষেপ নেয় ভারতীয় রেল। সাফ জানিয়ে দেওয়া হয় এবার থেকে যারা পরিবার পরিজনদের তুলতে আসবেন তাঁরা কোনওভাবেই যেন ট্রেনে পা দেওয়ার ভুল না করেন। শুধুমাত্র যাত্রীরাই ট্রেনে উঠতে পারবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে।  


```