Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২০ বছরের অপেক্ষা, অবশেষে সুযোগ! ফারুক আবদুল্লার ওপর হামলার আসল কারণ কী?

বিয়েবাড়িতে চাঞ্চল্য! ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি চালালেন এক ব্যক্তি। ধৃত অভিযুক্তের দাবি— এই হামলার জন্য তিনি ২০ বছর ধরে অপেক্ষা করছিলেন!

২০ বছরের অপেক্ষা, অবশেষে সুযোগ! ফারুক আবদুল্লার ওপর হামলার আসল কারণ কী?

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 12 March 2026 11:40

দ্য ওয়াল ব্যুরো: জম্মু–কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার (Farooq Abdullah) উপর হামলার ঘটনায় ধৃত ব্যক্তি নিজেই চাঞ্চল্যকর দাবি করেছেন। অভিযুক্ত কমল সিং জামওয়াল জানিয়েছেন, ফারুক আবদুল্লার উপর হামলা চালানোর জন্য তিনি প্রায় ২০ বছর ধরে অপেক্ষা করছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরার সময় অভিযুক্ত স্বীকার করেছেন যে তিনি ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাকে লক্ষ্য করেই গুলি চালিয়েছিলেন। তবে ঠিক কী কারণে তিনি এই হামলার পরিকল্পনা করেছিলেন, তা এখনও স্পষ্ট করে বলেননি। পুলিশের দাবি, জেরায় তিনি ‘ব্যক্তিগত কারণের’ কথা উল্লেখ করেছেন, কিন্তু সেই কারণ বিস্তারিতভাবে জানাননি। ফলে হামলার নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কি না, তা জানতে তাঁকে আরও জেরা করা হচ্ছে।

ঘটনাটি ঘটেছে বুধবার রাতে জম্মুর গ্রেটার কৈলাস এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক আবদুল্লা। ন্যাশনাল কনফারেন্সের নেতা বিএস চৌহানের মেয়ের বিয়েতে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন জম্মু–কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং উপদেষ্টা নাসির আসলাম ওয়ানিও।

অভিযোগ, সেই বিয়েবাড়িতেই ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি চালান জম্মুর বাসিন্দা কমল সিং জামওয়াল। ইতিমধ্যেই ওই হামলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, ন্যাশনাল সিকিউরিটি গার্ড ও অন্যান্য নিরাপত্তারক্ষীদের বলয় ভেদ করে ৬৩ বছর বয়সি ওই ব্যক্তি ফারুক আবদুল্লার কাছে পৌঁছে যান। এরপর নিজের কাছে থাকা আগ্নেয়াস্ত্র বের করে তিনি পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালান। পিছন দিক থেকে এই হামলা করা হয়। জানা গেছে, খাওয়াদাওয়ার পর অনুষ্ঠানস্থল থেকে ফেরার সময়ই ফারুক আবদুল্লার উপর এই হামলা হয়। তার আগে প্রায় এক ঘণ্টা তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তবে সৌভাগ্যক্রমে গুলি ফারুক আবদুল্লার শরীরে লাগেনি। ফলে বড়সড় বিপদ থেকে রক্ষা পান তিনি। ঘটনার পরই নিরাপত্তারক্ষীরা দ্রুত অভিযুক্তকে ধরে ফেলেন। জানা গিয়েছে, সেই সময় কমল সিং জামওয়াল মদ্যপ অবস্থায় ছিলেন।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, যে আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে সেটি অভিযুক্তের নিজের। হামলার প্রকৃত কারণ জানতে এখনও তদন্ত চলছে এবং অভিযুক্তকে জেরা করা হচ্ছে।

এদিকে জেড প্লাস নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এই হামলা ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ফারুক আবদুল্লার পুত্র এবং জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

সংবাদ সংস্থা সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্ত নিজেকে ‘জাগরণ মঞ্চ’ নামে একটি সংগঠনের চেয়ারম্যান বলে দাবি করেছেন। জম্মুতে তাঁর তিনটি দোকান রয়েছে, সেগুলি ভাড়া দিয়েই সংসার চালান তিনি।


```