Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কনেকে অপহরণের চেষ্টা তার ধর্ষণে অভিযুক্তের, তরোয়াল উঁচিয়ে বিয়ের মণ্ডপে চড়াও

রীতিমতো তলোয়াড় উঁচিয়ে দলবল নিয়ে হাজির হয় সেই কনেকে ধর্ষণে অভিযুক্ত।

কনেকে অপহরণের চেষ্টা তার ধর্ষণে অভিযুক্তের, তরোয়াল উঁচিয়ে বিয়ের মণ্ডপে চড়াও

তলোয়াড় উঁচিয়ে দলবল নিয়ে বিয়ের মণ্ডপে চড়াও

শেষ আপডেট: 1 June 2024 19:48

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের মণ্ডপ থেকে কনেকে অপহরণের চেষ্টা। রীতিমতো তলোয়াড় উঁচিয়ে দলবল নিয়ে হাজির হয় সেই কনেকে ধর্ষণে অভিযুক্ত। কোনও কিছু বুঝে ওঠার আগে বিয়েবাড়িতে হুলস্থূল কাণ্ড বেঁধে যায়।

ঘটনাটি মধ্যপ্রদেশের অশোকনগরের। সেখানে বৃহস্পতিবার ২২ বছরের এক কনেকে বিয়ের মণ্ডপ থেকে অপহরণের চেষ্টা করে তারই ধর্ষণে অভিযুক্ত। যদিও নির্যাতিতা ও তাঁর পরিবারের চিৎকারে ঘটনাস্থলে হাজির হন প্রতিবেশীরা। তাঁদের তৎপরতাতে শেষ পর্যন্ত রক্ষা পান তরুণী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম সেলিম খান ওরফে কালু। অভিযোগ, বেশ কয়েক বছর আগে ওই তরুণীকে ধর্ষণ করেছিল ওই যুবক। শুধু তাই নয়, ধর্ষণের ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখাতে থাকে। নির্যাতিতাকে অন্য কারোর সঙ্গে বিয়ে করতে দেবে না বলেও হুমকি দেয় সেলিম। এরপর বিয়ের দিন একেবারে বিয়ের মণ্ডপ থেকে অভিভাবকদের মারধর করে তরুণীকে অপহরণের চেষ্টা করে বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধে ৬টা নাগাদ বিয়েবাড়িতে আচমকাই তলোয়াড় নিয়ে হাজির হয় সেলিম। তরুণীকে বিয়ের মণ্ডপ থেকে নিয়ে যেতে চায় সে। তরুণী প্রতিবাদ জানালে তাঁর বাবাকে মেরে পা ভেঙে দেয়। ভাইয়ের হাত ভেঙে দেয় সেলিম। মাকেও মারধর করার অভিযোগ উঠেছে। তাঁর সহযোগী যোধা, সমীর, শাহরুখও সেখানে হইচই শুরু করে। এরপর সেমিল ও তার সঙ্গীরা লোহার রড উঁচিয়ে তরুণীকে টানতে টানতে বাড়ি থেকে বার করে আনেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ওই তরুণী এবং তাঁর পরিবারের চিৎকারে স্থানীয়েরা জড়ো হন। এরপরই ভয়ে তরুণীকে ফেলেই পালিয়ে যান অভিযুক্তেরা। সেলিম ওই তরুণী, তাঁর পরিবার এবং হবু বরকে খুনের হুমকি দেন বলে অভিযোগ। পুলিশে অভিযোগ দায়ের করেছেন তরুণী। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর করে তদন্ত শুরু হয়েছে। 


```