Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘোমটা দিয়ে বসে কনে, সব মিটতেই বর দেখলেন, বিয়ে করেছেন শাশুড়িকে! প্রতারণার অভিযোগ যুবকের

পুলিশ জানায়, ওই যুবক মোহাম্মদ আজিমের সঙ্গে শামলি জেলার এক তরুণী মানতাশার বিয়ে ঠিক হয়। বিয়ের আয়োজন করেছিলেন আজিমের বড় দাদা নাদিম এবং তার স্ত্রী শায়দা। যথারীতি বিয়ে সম্পন্ন হয় ৩১ মার্চ।

ঘোমটা দিয়ে বসে কনে, সব মিটতেই বর দেখলেন, বিয়ে করেছেন শাশুড়িকে!  প্রতারণার অভিযোগ যুবকের

ঘোমটায় ঢাকা কনে, সব মিটতেই বর দেখলেন, বিয়ে করেছেন শাশুড়িকে!

শেষ আপডেট: 20 April 2025 13:12

দ্য ওয়াল ব্যুরো: প্রেমে প্রতারণা নতুন কোনও ঘটনা নয়, কিন্তু উত্তরপ্রদেশের মীরাটে সম্প্রতি যা ঘটেছে, তা সিনেমার কাহিনিকেও হার মানাবে। এক বছর ২২-এর যুবক নিজের ২১ বছর বয়সি হবু স্ত্রীর বদলে বিয়ে করে ফেললেন তার শাশুড়িকে। পুরো ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

মীরাটের ব্রহ্মপুরী এলাকার এক ২২ বছর বয়সি যুবক দাবি করেছেন, প্রতারণা করে তাঁর হবু স্ত্রীর বদলে বিয়ে দেওয়া হয়েছে শাশুড়ির সঙ্গে। বিধবা ওই মহিলার বয়স যুবকের দ্বিগুণেরও বেশি।

পুলিশ জানায়, ওই যুবক মোহাম্মদ আজিমের সঙ্গে শামলি জেলার এক তরুণী মানতাশার বিয়ে ঠিক হয়। বিয়ের আয়োজন করেছিলেন আজিমের বড় দাদা নাদিম এবং তার স্ত্রী শায়দা। যথারীতি বিয়ে সম্পন্ন হয় ৩১ মার্চ।

তবে আজিমের বক্তব্য অনুযায়ী, বিয়ের সময় মৌলবী কনের নাম বলেন তাহিরা। কিন্তু কনের মাথায় ঘোমটা থাকার কারণে ঘুণাক্ষরেও কেউ কিছু বুঝতে পারেনি। বিয়ের অনুষ্ঠান মিটে যাওয়ার পর আজিম যখন ঘোমটা সরিয়ে কনের মুখ দেখেন, তখনই তার চক্ষু চড়কগাছ। তিনি বুঝতে পারেন, তাঁর বিয়ে হয়েছে মানতাশার মা অর্থাৎ তাহিরার সঙ্গে, যিনি বিধবা এবং তাঁর বয়স প্রায় ৪৫, বয়সে তাঁর দ্বিগুণেরও বেশি।

আজিম দাবি করেন, বিয়ের সময় ৫ লক্ষ টাকার লেনদেনও হয়েছে। এই প্রতারণার প্রতিবাদ করতেই তাঁর নিজের দাদা ও বৌদি তাঁকে ধর্ষণের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়।

পরিস্থিতির চাপে পড়ে আজিম শেষমেশ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তবে ব্রহ্মপুরীর সরকারি আধিকারিকের কথায়, দুই পক্ষের মধ্যে এখন মীমাংসা হয়েছে। আজিম তাঁর অভিযোগ তুলে নিয়েছেন এবং তিনি এই বিষয়ে আর কোনও আইনি পদক্ষেপ নিতে চান না বলেও জানিয়েছেন।


```