Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'এটা কি নাট্যশালা!' দিল্লি মেট্রোর কাণ্ডে এমনই বলছেন সকলে, এবার চটি খুলে চড় যাত্রীর গালে

হঠাৎ নিজের পায়ের দিকে ঝুঁকে পা থেকে আস্তে করে চটি খুলে ফেললেন তিনি। তার পরেই গেটের কাছে দাঁড়ানো ওই ব্যক্তির গালে চটি দিয়ে সটান এক থাপ্পড়!

'এটা কি নাট্যশালা!' দিল্লি মেট্রোর কাণ্ডে এমনই বলছেন সকলে, এবার চটি খুলে চড় যাত্রীর গালে

দিল্লি মেট্রোয় চড়।

শেষ আপডেট: 31 July 2024 21:47

দ্য ওয়াল ব্যুরো: আবার শিরোনামে দিল্লি মেট্রো। এবার মেট্রোর ভিতরে পায়ের চটি খুলে সামনের যাত্রীকে তুমুল মারলেন এক যাত্রী। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই ফের ভাইরাল হয়ে যায় সেটি। 
 
দেখা গেছে, মেট্রোর দরজার কাছে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। তাঁর এক হাতে গোল করে গোটানো কাগজ। অন্য হাতে কয়েকটি ছোট ছোট বোতল। আর এক যাত্রী প্রথম ব্যক্তির দিতে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ নিজের পায়ের দিকে ঝুঁকে পা থেকে আস্তে করে চটি খুলে ফেললেন তিনি। তার পরেই গেটের কাছে দাঁড়ানো ওই ব্যক্তির গালে চটি দিয়ে সটান এক থাপ্পড় কষালেন দ্বিতীয় ব্যক্তি। 

দরজার কাছে দাঁড়ানো প্রথম ব্যক্তিও মার খাওয়ার পরে সঙ্গে সঙ্গে পাল্টা থাপ্পড় মারেন চটি খুলে মারা লোকটাকে। গোটা ঘটনায় সকলে এতই হতবাক, যে বাধা দেওয়ার আগেই যা ঘটার তা ঘটে যায়। দুই যাত্রীর মধ্যে এই তুমুল মারধরের ভিডিও সদ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয় ৩০ জুলাই। ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি 'দ্য ওয়াল'।

এমন আচমকা মারধরের কারণ কী, তা অবশ্য জানা যায়নি। একাংশের ধারণা চটি খুলে মারা ওই লোকটি সম্ভবত মাতাল ছিল। তবে মারধরের কারণ জানার থেকেও দিল্লি মেট্রোর কাণ্ড নিয়ে মজাই করছেন বেশিরভাগ মানুষ। কারও কথায়, দিল্লি মেট্রো আজকাল বিনোদনে ভরপুর। অ্যাকশন দৃশ্য থেকে রোমান্স-- বাদ নেই কিছুই। 


```