Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাতে কেক, দিল্লিতে পাক হাই কমিশনের অফিসে অজ্ঞাত ব্যক্তি! পহেলগাম-যোগ? বাড়ছে রহস্য

পাক হাই কমিশনারের অফিসের সামনে এতদিন পুলিশের যে ব্যারিকেড ছিল, তাও সরিয়ে নিতে দেখা যায় দিল্লি পুলিশকে। 

হাতে কেক, দিল্লিতে পাক হাই কমিশনের অফিসে অজ্ঞাত ব্যক্তি! পহেলগাম-যোগ? বাড়ছে রহস্য

পাক হাই কমিশনের সামনে তোলা ছবি

শেষ আপডেট: 24 April 2025 19:14

দ্য ওয়াল ব্যুরো: হাতে কেক, দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের অফিসের ভিতর প্রবেশ করলেন এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি (Man Seen Carrying Cake Inside Pakistan High Commission Office) । ব্যাপারটা কী? গত মঙ্গলবার পহেলগামে পর্যটকদের উপর হওয়া হামলার দায় নিয়েছে পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার স্থানীয় শাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ । ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। এরইমধ্যে রাজধানী থেকে এই ছবি সামনে আসতেই রহস্য বাড়ছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দিল্লিতে (Delhi) পাকিস্তান হাই কমিশনের অফিসের সামনে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে দেখা যায়। হাতে কেকের বাক্স নিয়ে ভিতরে ঢুকে যাচ্ছিলেন তিনি। তাঁর পথ আটকে একাধিক প্রশ্ন করা হয়। তাঁর নাম কী? কোথা থেকে এসেছেন? কার জন্য কেকে নিয়ে যাচ্ছেন? কোনও প্রশ্নেরই উত্তর দেননি ওই ব্যক্তি। তবে দিল্লির তরফেও এনিয়ে এখনও বিস্তারিত কিছুই জানা যায়নি। 

পহেলগামের ঘটনা (Pahalgam Terror Attack) নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান। পাশাপাশি ওই দেশ দাবি করে, এই হামলায় তাদের কোনও হাত নেই। পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, 'কাশ্মীর, মণিপুর, নাগাল্যান্ডে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, ভারত সরকারের বিরুদ্ধে দেশের লোকেরাই তার জবাব দিয়েছে।' অন্যদিকে,  বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই রাজধানীতে পাক হাই কমিশনারের অফিসের সামনে এতদিন পুলিশের যে ব্যারিকেড ছিল, তাও সরিয়ে নিতে দেখা যায় দিল্লি পুলিশকে। 

পহেলগাম ঘটনার জেরে সৌদি সফর কাটছাঁট করে বুধবার ভারতে ফিরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দফায় দফায় বৈঠক করে পাকিস্তানকে কার্যত কোণঠাসা করে দিয়েছে কেন্দ্র। 

স্থগিত করা হয়েছে সিন্ধু জলচুক্তি। অনির্দিষ্টকালের জন্য আটারি-ওয়াঘা চেকপোস্ট বন্ধ করেছে ভারত। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে সার্ক ভিসা। নয়াদিল্লিতে পাকিস্তানি হাই কমিশনের আধিকারিকদেরও এক সপ্তাহের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা কমিয়ে নিচ্ছে ভারত। ১ মে ২০২৫ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।


```