Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিমানে হস্তমৈথুন, সহযাত্রী মহিলার হাত খামচে দিল যুবক, প্লেন নামতেই গ্রেফতার

বিমানে হস্তমৈথুন, সহযাত্রী মহিলার হাত খামচে দিল যুবক, প্লেন নামতেই গ্রেফতার

শেষ আপডেট: 11 October 2023 23:32

দ্য ওয়াল ব্যুরো: বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার ঘটনা পরপর কয়েকটি ঘটেছে। এমনকী সহযাত্রীর গায়ে থুতু ফেলা, অভব্য আচরণের অভিযোগও উঠেছে। এবার সব সীমা পেরিয়ে গেলেন এক যাত্রী। সহযাত্রী মহিলার পাশে বসে সমানে হস্তমৈথুন করার অভিযোগ উঠেছে ওই যাত্রীর বিরু্দ্ধে। উত্তেজনার বশে নাকি মহিলার হাত আঁচড়েও দেন তিনি।

ঘটনাটি ঘটেছে গত সোমবার। অভিযুক্তের নাম ফিরোজ শেখ। পুনের কোন্ধওয়া এলাকার বাড়ি। বয়স প্রায় ৩২ বছর। পুণে থেকে নাগপুরগামী বেসরকারি সংস্থার একটি বিমানে এই ঘটনা ঘটেছে বলে খবর।

পেশায় শিক্ষিকা ওই মহিলা অভিযোগ করেছেন, বাবার শেষকৃত্যে অংশ নিতে নাগপুর যাচ্ছিলেন তিনি। তাঁর পাশেই বসেছিলেন অভিযুক্ত যুবক। ফিরোজ বসেছিলেন জানলার পাশের সিটে। তাঁর পাশেই বসেছিলেন ওই মহিলা। তাঁর দাবি, সিটে বসার পর থেকেই ফিরোজের আচরণ ভাল লাগছিল না তাঁর। একসময় তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎই অনুভব করেন কে যেন তাঁর হাত খামচে ধরছে। হাতে কয়েকটা আঁচড়ও পড়েছিল বলে জানিয়েছেন তিনি। ধড়মড় করে উঠে বসে দেখেন সহযাত্রী ওই যুবক তাঁর দিকে তাকিয়েই হস্তমৈথুন করে যাচ্ছেন। সেই সঙ্গে অশালীন নানা অঙ্গভঙ্গি করছেন। মহিলাকে বারকয়েক ধাক্কাও নাকি দিয়েছিলেন ফিরোজ।

আতঙ্কে চেঁচামেচি করলে কেবিন ক্রু-রা ছুটে আসেন। তাঁদের সমস্তকিছু জানান ওই মহিলা। বিমান নাগপুরে নামার পরেই ওই যুবক পালানোর চেষ্টা করেন। এই সময় পুরো ঘটনাটি বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকে এক কর্মীকে জানান ভুক্তভোগী। এরপর ওই কর্মী অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ জানিয়েছে, আগামী নভেম্বর মাসে অভিযুক্ত ফিরোজের বিয়ে ঠিক হয়েছিল। আগেও এমনই নানা অশালীন আচরণের জন্য জেলে যেতে হয়েছিল ফিরোজকে। মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪এ এবং ৫০৯ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।    


```