Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'কেন আমার সঙ্গে এমন করলে?' প্রাক্তনের মাথায় স্প্যানার দিয়ে মারতে মারতে প্রশ্ন যুবকের

প্রকাশ্য দিবালোকে রাস্তায় তরুণীকে মাথায় স্প্যানার দিয়ে মেরে খুন করলেন যুবক

'কেন আমার সঙ্গে এমন করলে?' প্রাক্তনের মাথায় স্প্যানার দিয়ে মারতে মারতে প্রশ্ন যুবকের

প্রাক্তন প্রেমিকার মাথা স্প্যানার দিয়ে থেঁতলে দিলেন যুবক

শেষ আপডেট: 18 June 2024 19:54

দ্য ওয়াল ব্যুরো: ৬ বছরের সম্পর্ক ভেঙে গেছিল। ব্রেকআপের পর নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন তরুণী। কিন্তু প্রাক্তনকে কিছুতেই ভুলতে পারছিলেন না যুবক। প্রতিশোধ নিতে প্রকাশ্য দিবালোকে রাস্তায় তরুণীকে মাথায় স্প্যানার দিয়ে মেরে খুন করলেন যুবক। প্রাক্তন প্রেমিকাকে শেষবার আঘাত করার আগে হিন্দিতে চিৎকার করতে থাকে, 'কেন আমার সঙ্গে এমন করলে?'

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ভাসাই এলাকায়। প্রেম ভেঙে যাওয়ার ক্ষোভ থেকেই যুবক এমন নৃশংস কাণ্ড ঘটিয়েছেন। ব্যস্ত রাস্তার ধারে প্রাক্তন প্রেমিকাকে স্প্যানার দিয়ে খুন করার সেই দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে রয়েছেন তরুণী। হাতে লোহার স্প্যানার নিয়ে পাশে বসে যুবক বলে চলেছেন, 'কেন করলে, কেন করলে'। যুবকের কাণ্ডে রাস্তায় ভিড় জমে যায়। কিন্তু কেউই তরুণীকে বাঁচাতে এগিয়ে আসেননি। দর্শকের মতো দাঁড়িয়ে গোটা ঘটনা প্রত্যক্ষ করেছেন পথচারীরা।

পুলিশ সূত্রের খবর, ২০ বছরের রোহিত যাদবের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আরতি যাদবের। সম্প্রতি সম্পর্ক ভেঙে দিয়েছিল আরতি। তারপর থেকেই তরুণীর উপর রাগে ফুঁসতে থাকে রোহিত। অন্য তরুণের সঙ্গে সম্পর্কে যাওয়ার কারণেই তাঁর সঙ্গে বিচ্ছেদ করে আরতি, এই সন্দেহেই এদিন প্রতিশোধ নিতে চেয়েছিল সে। 

এদিন সকালে আরতি কাজে যাচ্ছিলেন। সেই সময়ে রোহিত যাদব পিছন থেকে এসে তাঁর উপর হামলা করে। তরুণীর মাথায় স্প্যানার দিয়ে আঘাত করতে থাকে। যতক্ষণ না আরতির শরীর অবশ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত নির্দয়ভাবে আঘাত করে যায় রোহিত। ঘটনার খানিকক্ষণের মধ্যে রোহিতকে গ্রেফতার করেছে পুলিশ। 


```