Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

বরফে পিছলে খাদে পড়ে গেল ট্রাক, বরাত জোরে বাঁচলেন চালক! ভয়াবহ দৃশ্য মানালির

পাহাড়ি রাস্তায় দুর্ঘটনা হওয়া খুব একটা অস্বাভাবিক বিষয় নয়। আর টানা বরফপাতের জেরে সেই রাস্তাগুলি আরও যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে।

বরফে পিছলে খাদে পড়ে গেল ট্রাক, বরাত জোরে বাঁচলেন চালক! ভয়াবহ দৃশ্য মানালির

খাদে পড়ে যাচ্ছে ট্রাক - ফাইল ছবি

শেষ আপডেট: 28 December 2024 12:21

দ্য ওয়াল ব্যুরো: গত সোমবার থেকে ভারী তুষারপাত শুরু হয়েছিল মানালিতে। এদিকে শেষ ১২ ঘণ্টার টানা তুষারপাতে বিভিন্ন রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। আটকে পড়েছেন বহু পর্যটক। মানালির পরিস্থিতি কতটা ভয়ানক হয়ে যাচ্ছে তার কার্যত প্রমাণ মিলেছে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে। তাতে দেখা যাচ্ছে, কীভাবে একটি ট্রাক আচমকা পিছন দিকে গড়িয়ে গিয়ে খাদে পড়ে গেল! যদিও বরাত জোরে বেঁচে গেছেন চালক। 

পাহাড়ি রাস্তায় দুর্ঘটনা হওয়া খুব একটা অস্বাভাবিক বিষয় নয়। আর টানা বরফপাতের জেরে সেই রাস্তাগুলি আরও যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে। এক কথায়, ভীষণভাবে পিছল হয়ে গেছে রাস্তা। আর ঢালু থাকায় সেই রাস্তায় ঠিকভাবে গাড়ি চালানোই যাচ্ছে না, চাকা হড়কে যাচ্ছে। সেই কারণেই ওই ট্রাক পিছন দিকে গড়িয়ে গিয়ে খাদে পড়ে যায়। 

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, প্রবল তুষারপাতের মধ্যে ট্রাকটি পিছন দিকে গড়াতে শুরু করেছে। গাড়ির চালক অনেক চেষ্টা করেও সেটিকে আটকাতে না পেরে অগত্যা সরে যান। তারপর কয়েক মুহূর্তের মধ্যে ওই ট্রাকটি রাস্তার পাশের গভীর খাদে গিয়ে পড়ে। 

সংবাদ সংস্থা সূত্রের খবর, তুষারপাতের জেরে মানালির বিভিন্ন এলাকার প্রায় ২২৩টি রাস্তা এবং তিনটি জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বিভিন্ন রাস্তায় তুষারপাতের মধ্যে আটকে রয়েছেন এক হাজারেরও বেশি পর্যটকের গাড়ি। 

এর মধ্যেই অভিযোগ উঠেছে, পর্যটকরা আটকে থাকলেও হিমাচল প্রদেশ প্রশাসনের কাউকে দেখা যায়নি। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে পানীয় জল পর্যন্ত পারছেন না পর্যটকরা। ঘটনার জেরে অনেকে অসুস্থও হয়ে পড়েছেন। যদিও হিমাচল প্রদেশের প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। টানা বরফ কাটার কাজ চালানো হচ্ছে। 


```