Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঔরঙ্গজেবের সমাধি নিয়ে সংঘর্ষে জখমের মৃত্যু, বুলডোজার শাস্তির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ শনিবার বলেন, সরকারি সম্পত্তি নষ্টের জন্য গোলমাল পাকানো ব্যক্তিদের কাছ থেকেই তার খরচ আদায় করা হবে।

ঔরঙ্গজেবের সমাধি নিয়ে সংঘর্ষে জখমের মৃত্যু, বুলডোজার শাস্তির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। ফাইল ছবি।

শেষ আপডেট: 22 March 2025 16:31

দ্য ওয়াল ব্যুরো: ঔরঙ্গজেবের সমাধি বিতর্কে গত ১৭ মার্চের গোষ্ঠী সংঘর্ষে জখম এক ব্যক্তির হাসপাতালে মৃত্যু হল শনিবার। নাগপুরের ইন্দিরা গান্ধী সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছিল ইরফান আনসারির (৪০)। হাসপাতাল সূত্র জানিয়েছে, এদিন দুপুর ১টা ২০ মিনিটে মৃত্যু হয় আনসারির। পুলিশ জানিয়েছে, পেশায় ওয়েল্ডার আনসারি ওইদিন রাত ১১টা নাগাদ নাগপুর স্টেশন থেকে ট্রেন ধরবেন বলে বেরিয়েছিলেন।

এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ শনিবার বলেন, সরকারি সম্পত্তি নষ্টের জন্য গোলমাল পাকানো ব্যক্তিদের কাছ থেকেই তার খরচ আদায় করা হবে। একইসঙ্গে দাঙ্গাকারীদের বিরুদ্ধে বুলডোজার শাস্তির হুঁশিয়ারি দিয়ে ফড়নবিশ এও বলেন যে, যারা সরকারি সম্পত্তি ধ্বংস করেছে, তাদের কাছ থেকেই ক্ষতিপূরণ আদায় করবে সরকার। তা দিতে না পারলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

প্রসঙ্গত, গত ১৭ মার্চ রাতে নাগপুরে একটি গুজবকে কেন্দ্র করে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গ দলের সঙ্গে একটি গোষ্ঠীর সংঘর্ষ বাধে। তাতে বেশ কয়েকজন জখম হন। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, এ পর্যন্ত ১০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে আরও কয়েকজনকে পাকড়াও করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, যারা গন্ডগোলে জড়িত ছিল এবং যারা মদত দিয়েছে তাদের সকলের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে। যারা সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছে তাদেরও এই মামলায় সহ অভিযুক্ত করা হবে। 


```