Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রাতারাতি অ্যাকাউন্টে ৯৯০০ কোটি টাকা! দেখেই ভিরমি খেলেন কৃষক, আসল রহস্য জানাল ব্যাঙ্ক

আচমকাই কৃষকের অ্যাকাউন্টে ঢুকেছে ৯ হাজার ৯০০ কোটি টাকা।

রাতারাতি অ্যাকাউন্টে ৯৯০০ কোটি টাকা! দেখেই ভিরমি খেলেন কৃষক, আসল রহস্য জানাল ব্যাঙ্ক

প্রতীকী ছবি

শেষ আপডেট: 19 May 2024 16:42

দ্য ওয়াল ব্যুরো: লটারি জিতে রাতারাতি ধনী হয়ে ওঠার কথা শোনা যায় প্রায়ই। কিন্তু কোনও কারণ ছাড়াই যদি অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকে পড়ে তাহলে আনন্দের বদলে আতঙ্ক হয়। ঠিক এমনই আতঙ্কিত হয়ে পড়েছিলেন উত্তরপ্রদেশের কৃষক ভানু প্রকাশ। হঠাৎই তিনি আবিষ্কার করেন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে ৯ হাজার ৯০০ কোটি টাকা! কোথা থেকে এত টাকা তাঁর অ্যাকাউন্টে জমা পড়ল তার কূলকিনারা করতে না পেরে ভানু প্রকাশ সটান হাজির হন তাঁর ব্যাঙ্কে। সেখানে গিয়ে জানতে পারেন এমন বিপুল টাকা জমা পড়ার রহস্য।

উত্তরপ্রদেশের ভাদোহি জেলার বাসিন্দা ভানু প্রসাদ। কৃষিকাজ করে চলে তাঁর সংসার। চলতি সপ্তাহেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে গিয়েই আঁতকে ওঠেন তিনি। বারে বারে মনে হচ্ছিল যেন তিনি ভুল দেখছেন। কারণ নিমেষে ফাঁকা অ্যাকাউন্টে ব্যাঙ্ক ব্যালেন্স হয়ে দাঁড়ায় ৯ হাজার ৯০০কোটি টাকা। যা দেখে প্রথমে টাকার অঙ্কটা ঠিক কত তাও আন্দাজ করতে পারছিলেন না ভানু। তবে খুব একটা খুশি হননি, উল্টে কোথা থেকে এত টাকা এল তা নিয়ে গভীর চিন্তায় পড়ে যান তিনি। 

তড়িঘড়ি ব্যাঙ্কে ছুটে যান ভানু। বিষয়টি খতিয়ে দেখে জানা যায়, প্রযুক্তিগত সমস্যার কারণেই ওই কৃষকের অ্যাকাউন্টে এত টাকা চলে এসেছিল। ব্যাঙ্কের আধিকারিকেরা জানিয়েছেন, ভানু প্রকাশের অ্যাকাউন্ট আসলে কিসান ক্রেডিট কার্ড লোন অ্যাকাউন্ট, যা বর্তমানে নন-পারফর্মিং অ্যাসেটে পরিণত হয়েছে। প্রযুক্তিগত সমস্যার কারণেই ভানুর অ্যাকাউন্টে এতো টাকা চলে এসেছে।

রাতারাতি প্রায় ১০ হাজার কোটি টাকার মালিক হয়ে গেলেও, এক টাকাও খরচ করতে পারছেন না ভানু। কারণ তিনি যাতে ওই বিপুল টাকা অপব্যবহার না করেন সেজন্য তাঁর অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে।


```