Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকারি অনুষ্ঠানে উড়বে হট এয়ার বেলুন, দেখভাল করছিলেন কর্মী, আচমকা উড়ে, দড়িতে জড়িয়ে মৃত্যু

আজ, রাজস্থানের বরন জেলার অনুষ্ঠানে গোটা ঘটনাটি ক্যামেরাতে ধরা পড়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন সেই ব্যক্তিকে।

সরকারি অনুষ্ঠানে উড়বে হট এয়ার বেলুন, দেখভাল করছিলেন কর্মী, আচমকা উড়ে, দড়িতে জড়িয়ে মৃত্যু

হট এয়ার বেলুনের দড়িতে জড়িয়ে পড়ে মৃত্যু ব্যক্তির

শেষ আপডেট: 10 April 2025 13:25

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানে (Rajasthan) হট এয়ার বেলুনের (hot air balloon) দড়িতে আটকে মৃত্যু হল এক ব্যক্তির। আজ, রাজস্থানের বরন জেলার (Baran District) ৩৫তম প্রতিষ্ঠাদিবসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গোটা ঘটনাটি ক্যামেরাতে ধরা পড়েছে।

ভিডিওতে দেখা গেছে, বাসুদেব খাতরি নামের সেই ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন মাটিতে, হঠাৎই হট এয়ার বেলুনের দড়িতে জড়িয়ে যান তিনি। হট এয়ার বেলুন ঠিকঠাক কাজ করছে কি না, সেই পদ্ধতির দেখভালের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেই কাজ চলাকালীন বেলুন হাওয়ায় প্রায় ১০০ ফুট ওপরে উড়ে যায়। দড়িতে জড়িয়ে গেলে তারপর সেটি ছিঁড়ে মাটিতে পড়ে যান বাসুদেব। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।

প্রসঙ্গত, মৃত বাসুদেব রাজস্থানের কোটার বাসিন্দা।

সূত্রের খবর, হট এয়ার বেলুনটি যে কোম্পানির, সেটি আগেও জেলা প্রশাসনের সঙ্গে কাজ করেছে।

সরকারি সূত্রে জানানো হয়েছে, প্রতিষ্ঠাদিবস উপলক্ষে তিন দিনব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, এই ঘটনার পর সেই সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে।


```