Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্যাগে ১০ টা অ্যানাকোন্ডা নিয়ে ব্যাঙ্কক থেকে বেঙ্গালুরু, বিমানবন্দরে গ্রেফতার যাত্রী

অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

ব্যাগে ১০ টা অ্যানাকোন্ডা নিয়ে ব্যাঙ্কক থেকে বেঙ্গালুরু, বিমানবন্দরে গ্রেফতার যাত্রী

এক-দুই নয়, ব্যাগে ১০টা অ্যানাকোন্ডা নিয়ে বিমানে ওঠেন যাত্রী

শেষ আপডেট: 23 April 2024 13:52

দ্য ওয়াল ব্যুরো: বিমানে থেকে নামার পর চলছিল ব্যাগপত্র তল্লাশি। নিয়ম মেনে একে একে যাত্রীদের ব্যাগ এক্স-রে যন্ত্রের ভিতরে ঢোকানো হয়েছিল। কিন্তু এরই মধ্যে এক ব্যক্তির ব্যাগ চেকিংয়ের সময়ে স্ক্রিনে চোখ পড়তেই চমকে ওঠেন বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা। ব্যাগের মধ্যে অন্যান্য জিনিসপত্রের পাশেই কুণ্ডলী পাকিয়ে শুয়ে রয়েছে বেশ কয়েকটি সাপ। বুঝতে আর দেরি হল না নিরাপত্তারক্ষীদের। তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। 

ঘটনাটি বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের। ব্যাঙ্কক থেকে একটি-দুটি নয়, এক্কেবারে দশটি হলুদ অ্যানাকোন্ডা সাপ নিয়ে এক ব্যক্তি বেঙ্গালুরুতে আসেন বলে অভিযোগ। বিমান থেকে নামার পর ওই ব্যক্তির ব্যাগ চেকিং-এর সময়েই বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসারদের বিষয়টি নজরে আসে। 

সরীসৃপগুলিকে পাচারের চেষ্টা করার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছে বেঙ্গালুরুর শুল্ক বিভাগ। সংশ্লিষ্ট দফতরের তরফে একটি পোস্ট জানানো হয়েছে, "অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। পুরো বিষয়টির তদন্ত চলছে। বন্যপ্রাণী পাচার কোনওভাবেই মেনে নেওয়া হবে না। আইন অনুযায়ী, ভারতে বন্যপ্রাণী পাচার অপরাধ।"

 হলুদ অ্যানাকোন্ডা জলাশয়ের কাছাকাছি থাকে। প্যারাগুয়ে, বলিভিয়া, ব্রাজিল, উত্তর-পূর্ব আর্জেন্টিনা এবং উত্তর উরুগুয়ের নদীতে এই ধরনের অ্যান্ডাকোন্ডার খোঁজ পাওয়া যায়। 

দেশে ও বিদেশে বন্যপ্রাণ পাচারের ঘটনা নতুন না। বিশেষত সজারু ও কচ্ছপ পাচারের ঘটনা মাঝেমাঝেই প্রকাশ্যে আসে। গত বছর বেঙ্গালুরু বিমানবন্দরের শুল্ক বিভাগের আধিকারিকেরা একটি  ছোট ক্যাঙ্গারু সহ ২৩৪ টি বন্য প্রাণীকে উদ্ধার করেছিল যা ব্যাঙ্কক থেকে এক যাত্রী পাচার করে বলে অভিযোগ। যার প্লাস্টিকের বাক্সে থাকা ছোট ক্যাঙ্গারুটি শ্বাসরোধে মারা গিয়েছিল।


```