Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

প্রেমিকার ছদ্মবেশে পরীক্ষা দিতে গেল প্রেমিক! ধরিয়ে দিল প্রযুক্তি

সত্যি উদ্ঘাটন করে দেয় মর্ডান প্রযুক্তি

প্রেমিকার ছদ্মবেশে পরীক্ষা দিতে গেল প্রেমিক! ধরিয়ে দিল প্রযুক্তি

শেষ আপডেট: 15 January 2024 16:25

দ্য ওয়াল ব্যুরো: প্রেমের টানে কেউ কতদূর যেতে পারে? একেক জন, একেক রকম উত্তর দেবে নিশ্চয়ই। ধারণা করাই যায়, কেমন উত্তর আসতে পারে। পাঞ্জাবের এক যুবক যে কীর্তি করেছেন তা সাধারণ মানুষ দীর্ঘদিন মনে রাখবেন দমফাটা হাসির খোরাক হিসেবে। শুধু ভালোবাসার মানুষকে সাহায্য করতে ওই যুবক তাঁর প্রেমিকারই ছদ্মবেশ নিয়েছিলেন! আর এ জন্য তিনি ব্যবহার করেছিলেন গুচ্ছ গুচ্ছ মেকআপ। 

সম্প্রতি ৭ জানুয়ারির এক ঘটনা সামনে এসেছে। পাঞ্জাবের ফরিদকোটের এক পরীক্ষাকেন্দ্রে তখন তোলপাড় চলছে।  একজন মহিলাকে পাকড়াও করা হয়েছে। কিন্তু কী এমন ঘটল? না, কোনও নকলের অভিযোগ নয়। বরং যাকে পাকড়াও করা হয়েছিল সে কোনও মেয়েই নয়! আসলে আংরেজ সিং নামের এক যুবক তাঁর প্রেমিকা পরমজিৎ কৌর সেজে এসেছিলেন পরীক্ষা দিতে। কিন্তু অল্প সময়ের মধ্যেই পরীক্ষকদের সন্দেহ হয়। প্রাথমিকভাবে কোনও প্রমাণ যদিও তারা পাননি, কিন্তু সত্যি উদ্ঘাটন করে দেয় মর্ডান প্রযুক্তি। 

বাবা ফরিদ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স কোটকাপুরায় ডিএভি পাবলিক স্কুলে স্বাস্থ্য কর্মীদের নিয়োগের জন্য এক পরীক্ষার আয়োজন করেছিল। ফাজিলকার বাসিন্দা আংরেজ তাঁর প্রেমিকার হয়ে পরীক্ষা দেওয়ার জন্য সেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যায়। নিজের প্রেমিকা হয়ে উঠতে সে ব্যবহার করে সালোয়ার স্যুট, লাল টিপ, হাতে বড় বড় বালা, মুখে মেকআপ। কিন্তু পরীক্ষা হলে পৌঁছনোর কিছু পরই তাঁর সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে যায়। পরীক্ষাকেন্দ্র থেকেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। 

পুলিশ জানিয়েছে, আংরেজ সিং নামের এই যুবক শুধু যে মেকআপ ব্যবহার করে এমন কাজ করেছে এমনটা নয়। নিজেকে নিজের প্রেমিকা হিসেবে প্রতিষ্ঠা করতে সে ব্যবহার করেছে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ডও। পরিকল্পনামাফিক সব ঠিকই ছিল। কিন্তু বায়োমেট্রিক ডিভাইসে আঙুলের ছাপ দেওয়ার সময়ই সব গন্ডগোল হয়ে যায়।  জানা গিয়েছে, আংরেজের এমন করার কারণ, তাঁর প্রেমিকা পরমজিতের অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাওয়া। বর্তমানে আংরেজের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। 


```